
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্রু ছিলেন নাবিলা ফারহিন। দূর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। এ দূর্ঘটনার সংবাদ তার বাসায় পৌঁছার পর পরই নিহত নাবিলার দুই বছরের মেয়ে নিষাদকে নিয়ে পালিয়ে গেছে কাজের বুয়া।
নাবিলার ঘণিষ্ঠ এক আত্মীয় তার ফেসবুক ওয়ালে ছবিসহ পোস্ট দিয়ে জানিয়েছেন, দায়িত্ব পালনের জন্য প্রতিদিনের মতো সোমবার বাসায় বুয়ার দায়িত্বে মেয়েকে রেখে বেরিয়ে যান নাবিলা। বিমান দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর বুয়া মেয়েটিকে নিয়ে বাসা থেকে চলে গিয়েছে।

এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ২০১৪ সালে ইউএস-বাংলা এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে যোগ দেন নাবিলা ফারহিন। তার স্বামী আনান আহমেদ প্রবাসে থাকয় উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাসায় মেয়েকে নিয়ে আত্মীয়দের সঙ্গে থাকতেন নাবিলা।
কাঠমান্ডুতে দুর্ঘটনায় পতিত বিমানের দুইজন ক্রু’র মধ্যে একজন ছিলেন নাবিলা শাহরিন। বিধ্বস্ত বিমান থেকে তার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির অপর ক্রু সুলতান হোসেন গুরুতর আহত হয়ে কাঠমান্ডু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত নাবিলার মেয়ের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ অথবা নিষাদের বড় চাচা বাবলুর ০১৯১৭৩৩৬৩৪০ নম্বরে বা ০১৭০৬ ০০১৯৫০ এ জানাতে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় জিডি হয়েছে

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



