
পুর্ণিমা কি কখনো ধর্ষণের শিকার হয়েছেন! কিভাবে তিনি নারী হয়ে ধর্ষণ নিয়ে হাসি তামাসায় মেতে উঠতে পারলেন? ধর্ষণ কি হাসি-ঠাট্টার বিষয়! সিনেমায় ধর্ষণ করতে কেমন মজা লাগে? কাকে ধর্ষণ করতে ভালো লাগে-এরকম প্রশ্ন হাসতে হাসতে নায়িকা পূর্নিমা অবলীলায় করে ফেললেন আরটিভিতে প্রচারিত একটি অনুষ্ঠানে, যেনো ধর্ষণ তামশার বিষয়।
অভিব্যক্তি দেখে বোঝা গেল অনুষ্ঠানের অতিথি মিশা সওদাগরকেও মনে হলো এমন প্রশ্নে বেশ মজা পেয়েছেন। মিশা চাইলে সাবজেক্ট চেঞ্জ করতে পারতেন, করলেন না।
নায়িকা পূর্ণিমা সিনেমায় মিথ্যা মিথ্যা ধর্ষিত হলেও, কখনো তাকে ছুঁতে পারেনি প্রকৃত ধর্ষিতার কান্না, হাহাকার। তার প্রশ্ন শুনে মনে হয়েছে এমন অভিনয় তাকে যৌন সুড়সুড়িই দিতো।
একজন নারী হয়েও ধর্ষষ নিয়ে তার এমন ঠাট্টামূলক প্রশ্ন অগ্রহণযোগ্য। টেলিভিশনের শো'তে এমন প্রশ্ন করায় তার ক্ষমা চাওয়া উচিত। আমাদের মিডিয়ার তারকারা যেখানে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াবেন, সেখানে তাদের কেউ কেউ এ নিয়ে হাসি-ঠাট্টা করছেন! কমিটমেন্ট বলতে কি তাদের কিছু নেই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
