somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ান-ইলেভেনের সেই জেনারেল এখন খোলশ পাল্টে ভোটের মাঠে হাজির

১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওয়ান-ইলেভেনের অন্যতম মাস্টারমাইন্ড লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এখন রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেছেন। ২০০৭ সালে ‘মাইনাস-টু’ মিশন বাস্তবায়নে সবচেয়ে সক্রিয় হয়ে ওঠা এই কর্মকর্তা একাদশ সংসদ নির্বাচনে প্রাথী হচ্ছেন। ফেনী-৩ আসনে জেনারেল (অব.) মাসুদ জাতীয় পার্টি থেকে মনোনীত হয়ে এখন মহাজোটের প্রার্থী হতে জোর লবিং চালাচ্ছেন। তরে ওয়ান-ইলেভেনে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে রুখতে স্থানীয়ভাবে জোড়ালো হয়ে ওঠেছে গণমত। ফেনী-৪ আসনে গঠিত হয়েছে জেনারেল মাসুদকে প্রতিরোধে নাগরিক কমিটি।


সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় রাজনৈতিকভাবে উচ্চাভিলাসী হয়ে ওঠা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রতিরোধ করতে ফেনী-৩ আসনের একাধিকস্থানে সভাসমাবেশ হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার ১৭টি ইউনিয়ন ও দু'টি পৌর সভার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এই আন্দোলনে সচেতন নাগরিক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার বা পরিবারের সদস্যরা যুক্ত হতে আহ্বান জানানো হয়েছে।

২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের সময় আলোচিত সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবার ফেনী-৩ আসনে নির্বাচন করতে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। গত ১১ নভেম্বর (শনিবার) ধানমন্ডি কার্যালয় থেকে ফরম সংগ্রহ করার পর গণমাধ্যমকে তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতিতে শরীক হতেই মনোনয়নপত্র নিলাম। প্রধানমন্ত্রী শেথ হাসিনার দেশগঠনের ইতিবাচক রাজনীতিতে উদ্ধুদ্ধ হয়ে জনসেবা করতে চাই। প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে এলাকার মানুষের জন্য কাজ করবো।

এ ঘটনার তিনদিন পরেই গত ১৪ নভেম্বর (বুধবার) রাজনৈতিক উচ্চাভিলাসী এই সেনা কর্মকর্তা শিবির পাল্টে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরদিন ১৫ নভেম্বর বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় জাপা প্রেসিডিয়াম সদস্য এবং চেয়ারম্যানের প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্ব পান।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী এই নিয়োগ দেন। পাশাপাশি তিনি নির্বাচনে ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রাথী হিসেবে জেনারেল মাসুদের নামও ঘোষণা করেন। নিজের রাজনৈতিক পূনর্বাসন প্রক্রিয়াকে নিষ্কন্টক করে তুলতে সাবেক এই সেনা কর্মকর্তা মহাজোটের প্রাথী হতে লবিং চালিয়ে যাচ্ছেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী পারিকারিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বেয়াই। তিনি বেগম জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দারের ভায়রা। ২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার সময় সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি। ওই বছরই মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান তিনি। সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। ক্ষমতা ব্যবহার করে রাজনীতিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঢালাওভাবে তাদের হেনস্থা করে তিনি বিতর্কিত হন।

মাসুদ উদ্দিন চৌধুরীকে ২০০৮ সালের ২ জুন ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়। ৮ জুন তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন।লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর চাকরির বয়সসীমা শেষ হয় ২০১১ সালের ২৯ জুন। এরপর প্রথমে তিন মাস করে দুই দফায় তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। পরবর্তী সময়ে আরো দুই দফায় এক বছর তার চাকরির মেয়াদ বাড়ে। টানা ছয় বছর হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে অবসর নিয়ে দেশে ফেরেন ২০১৪ সালে । ওই সময়ই তিনি আওয়ামী লীগের টিকিটে নির্বাচনের আগ্রহের কথা জানিয়েছিলেন। এবারের নির্বাচনের তার প্রথম পছন্দ ছিল আওয়ামী লীগই। কিন্তু ক্ষমতাসীনের দলের প্রার্থীজটে তার মনোনয়ন অনিশ্চিত টের পেয়ে শেষপর্যন্ত রাজনৈতিক আশ্রয় হিসেনে আরের সেনাশাসকের জাতীয় পার্টিকে বেছে নিলেন জেনারেল মাসুদ।

সত্যিই রতনে রতন চিনে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×