somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলে যাওয়া সেই গানের কলি, কলেজের করিডোরে দেখেছি।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আশির দশকের মাঝামাঝি। বাংলাদেশে ব্যান্ডমিউজিকের একটা ভিত্তি গড়ে ওঠলেও অতোটা সার্বজনীন হয়ে ওঠেনি। ওই সময় সিংহভাগ ব্যান্ডই এলিট শ্রেণির জন্য অভিজাত হোটেলে জনপ্রিয় ইংরেজি গানই বেশি গাইতো। চট্টগ্রামে প্রতিষ্ঠিত ব্যান্ড সোলসের ঢাকায় এসে বাংলা গানের কম্পোজিশনে জোড় দেয়। ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্টে সোলসের রোমান্টিকধারার গানগুলো শ্রোতারা লুফে নেয়।


মুক্তিযোদ্ধা, সেতারবাদক ও ইউরোপিয়ান ব্যান্ড কিরওয়ানি অর্কেস্ট্রার সদস্য সাজেদ উল আলমের গড়া সোলস ব্যান্ডে যুগে যুগে যুক্ত হয়েছে দেশবরেন্য সব সঙ্গীতশিল্পী। যারা পরবর্তীতে দেশের সঙ্গীতাঙ্গনে সোনালি ফসল ফলান। নকীব খান, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চুর মতো বরেণ্য শিল্পীদের সূতিকাগার সোলস। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বান্ডটির নাটাই এখন শক্তভাবে ধরে রেখেছেন পার্থ বড়ুয়া, সোলসের জনপ্রিয়তার সুতো এখনও তিনি ঢিল হতে দেননি। দীর্ঘ ৪৮ বছর ধরে পথ চলা সোলস আজও দেশের শীর্ষ ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম।

সোলসকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলে মূলত ব্যান্ডটির রোমান্টিক গানগুলোই। আশির দশকে তুমুল জনপ্রিয় দুটি গান হলো- মন শুধু মন ছুঁয়েছে ও কলেজের করিডোরে দেখেছি।

সোলস বিভিন্ন কনসার্টে এখনও ‘মন শুধু মন ছুঁয়েছে’ গাইলেও গত দুই দশকে কালের ধূলোয় চাপা পড়ে গেছে ‘কলেজের করিডোরে’ গানটি। আর চাপা না পড়ার কোনো কারণ নেই, এ যুগের কলেজ শিক্ষার্থীদের জন্য গানটি সেকেলে মনে হতেই পারে। এখন তো হৃদয়ের আকুলতা প্রকাশের জন্য দুরু দুরু বুকে শিরিষ গাছের নিচে দাঁড়াতে হয় না। স্মার্ট ফোন আছে, ফেসবুক-ম্যাসেঞ্জার-হোয়াটস আপে অভ্যস্থ জেনারেশন দুপুরের খর রোদে মনের মানুষের চোখের ভাষা পড়তে রাজি নয়। সেলফি আর ভিডিও চ্যাট থাকতে অতো কষ্ট কে করে! তবুও ব্যান্ডের গানের ভক্ত পুরনো বহু মানুষের কাছে ‘কলেজের করিডোরে দেখেছি’ আবেদন থাকবেই। এটি যেহেতু এখন আর গাওয়া হয় না, তাই তপন চৌধুরীর কণ্ঠের গানটিকে ধরে রাখতে একটা প্রচেষ্টা করা হলো।



কলেজের করিডোরে দেখেছি
ভোকাল: তপন চৌধুরী
ব্যান্ড : সোলস

কলেজের করিডোরে দেখেছি
চোখদুটি ছিলো যার সুন্দর
মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে
সে যে এই বিরহের অন্তর।

আলাপের প্রয়োজনে একদিন
শিরীষ গাছের নিচে দাড়িয়ে
নির্জনে একা পেয়ে বললাম
লজ্জার আবরন সরিয়ে
তুমি তো বোঝালে
জীবনের মানে কত সুন্দর।

দুপুরের খর রোদে সেই চোখ
দীঘির জলের মত শান্ত
দু’জনেই মুখোমুখি দাড়িয়ে
মুখে নেই নেই কোন শব্দ
তুমি তো হারালে
আমাকে দিয়ে কিছু রোদ্দুর।








সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×