somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোনের সঙ্গে ব্রেন টিউমারের সম্পর্ক নেই!!!!

২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াশিংটন, ডিসেম্বর ৪ স্ক্যানডিনেভিয়ার দেশগুলোতে প্রায় প্রত্যেকের ওপর পরিচালিত দীর্ঘ ৩০ বছরের গবেষণায় দেখা গেছে, সেলফোন ব্যবহারের সঙ্গে ব্রেন টিউমারের কোনও সম্পর্ক নেই। গবেষকরা বৃহস্পতিবার একথা বলেছেন।

১৯৯০ এর দশক ও তৎপরবর্তী সময়ে মোবাইল টেলিফোনের ব্যবহার বাড়লেও এ সময় ব্রেন টিউমার আক্রান্ত মানুষের সংখ্যা বাড়েনি। গবেষকরা 'ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট' জার্নালে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন।

কয়েকটি ক্রিয়াশীল গ্র"প এবং গুটিকয়েক গবেষক সেলফোনের সঙ্গে ব্রেন টিউমারসহ কয়েক ধরনের ক্যান্সারের সম্পর্ক নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও বছরের পর বছরের গবেষণায় এ ধরনের কোনও সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।

ডেনমার্ক ক্যান্সার সোসাইটির গবেষক ইসাবেল ডেলট্যুর ও তার সহকর্মীরা বলেছেন, আমরা ১৯৯৮ সাল থেকে ২০০৩ সালের মধ্যে দীর্ঘদিনের ব্রেন টিউমারের প্রবণতায় সুস্পষ্ট কোনও পরিবর্তন দেখিনি।


ইসাবেলের গবেষকদল দু'ধরনের (গ্লিওমা, মেনিনজিওমা) ব্রেন টিউমারের বার্ষিক হার বিশ্লেষণ করেছে। ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেনে ১৯৭৪-২০০৩ সালের মধ্যে ২০ থেকে ৭৯ বছর বয়সীদের ওপর এ গবেষণা পরিচালনা করা হয়।

এসব দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেশি। ৩০ বছরে এ দেশগুলোতে প্রায় ৬০ হাজার রোগীর ব্রেন টিউমার ধরা পড়েছে।

গবেষকরা লেখেন, ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেনে হঠাৎ করে মোবাইল ফোনের ব্যবহার অনেক বেশি বেড়ে যায়।

১৯৯৮ সালের পর ব্রেন টিউমারের প্রবণতা থেকে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে এর সম্পর্ক থাকার সম্ভাবনা নিয়ে সংশয় সৃষ্টি হয়।

তবে গবেষকরা গবেষণা করে দেখেছেন, ব্রেন টিউমারের সংখ্যা কম এবং ধীরে ধীরে বেড়েছে। কিন্তু এটি শুরু হয়েছে ১৯৭৪ সালে, সেলফোনের ব্যবহার শুরু হওয়ার অনেক আগে।


সূত্র: Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×