অভিশপ্ত অসুন্দর
তুমি এখন দুর্ভাগ্যের মতো চোখের কোটরে দাঁড়িয়ে আছো
সমস্ত ভাবনার মধ্যে দাঁড়িয়ে আছো তুমি এখন অজগরের মতো
সংসদ ভবনের সমস্ত গাছপালা
যেনো দু:স্বপ্নরা তাড়া করে ফিরছে
এবং কুসুমিত প্রাঙ্গণ
অথবা চট্টগ্রাম থেকে প্রতিনিয়ত লাশের
যে সংবাদ গ্রাস করছে সমগ্র বাংলাদেশ
হঠাৎ ঘাড় ফিরিয়ে দেখি
তুমি সেখানেও দাঁড়িয়ে আছো।
মনে হয় বাংলাদেশের সমস্ত নদীতে
তুমিই আগুন ধরিয়ে দেবে
তুমিই উৎপাটিত করবে সমস্ত বৃ, সমস্ত সুন্দরবন
অত:পর তুমিই কেড়ে নেবে
সমস্ত বধুদের লাজনম্র ঘোমটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



