আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী তরুণ নাফিস বিন
জাফরের কৃতিত্ব
বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের তালিকায় ফের বাংলাদেশের নাম। এই সাফল্যের দাবিদার নাফিস বিন জাফর নামে এক বাংলাদেশী প্রকৌশলী। একাডেমী অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স তাকে ‘সাইন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করেছে। একাডেমির বোর্ড অব গভর্নরস-এর প্রেসিডেন্ট সিদ গ্যানিস গত ১৩ই ডিসেম্বর সফটওয়্যার প্রকৌশলী নাফিস বিন জাফরকে চিঠির মাধ্যমে তার পুরস্কার প্রাপ্তির কথা জানিয়ে দেন। আগামী ৯ই ফেব্রুয়ারি অসকার পুরস্কার উৎসবের সময়টায় বেভারলি হিলসের বেভারলি উইলশায়ার হোটেলে আয়োজিত সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ড ডিনার অ্যান্ড সিরিমনিতে এ পুরস্কার দেয়া হবে। নাফিস বিন জাফর ছাড়াও আরও দু’জনকে এ পুরস্কার দেয়া হচ্ছে ডিজিটাল ডোমেইনে ফ্লুইড সিমুলেশন পদ্ধতির উন্নয়নে স্বীকৃতি হিসেবে। ‘স্টেলথ’, ‘ফ্ল্যাগস অব আওয়ার ফাদারস্’ এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড’ ছবিতে নাফিস কাজ করেছেন। কলেজ অব চার্লসটন থেকে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক।
নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বসবাসরত নাফিস বিন জাফরের পিতা জাফর বিন বাশার, মা নাফিসা জাফর। তিনি জাতীয় স্মৃতিসৌধের স্থপতি একুশে পদকপ্রাপ্ত সৈয়দ মইনুল হোসেনের ভাগ্নে এবং বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারের নাতি। উল্লেখ্য, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রতি বছর ‘একাডেমি অ্যাওয়ার্ড’ (অসকার) দিয়ে থাকে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী তরুণ নাফিস বিন জাফরের কৃতিত্ব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।