somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা টিপাইমুখ বাঁধের পক্ষে তারা দেশের বন্ধু নন : মোজাফ্ফর

১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা টিপাইমুখ বাঁধের পক্ষে তারা দেশের বন্ধু নন : মোজাফ্ফর যাযাদি রিপোর্ট

বক্তব্য রাখছেন অধ্যাপক মোজাফ্ফর আহমদটিপাইমুখ বাঁধ প্রকল্পের বিষয়ে জনগণের স্বার্থের পক্ষে অবস্থান নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেছেন, যারা ভারতের এ প্রকল্পের পক্ষে তারা দেশের বন্ধু নন। টিপাইমুখ প্রকল্প বাংলাদেশের স্বার্থবিরোধী দাবি করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান তিনি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর বলেন, টিপাইমুখে বাঁধ প্রকল্প আমাদের জন্য জীবন-মরণ একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। তাই সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে, আন্দোলন করতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মোজাফ্ফর আহমদ বলেন, দেশের স্বার্থরক্ষার জন্য জনগণ আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তাদের কথা আপনি ভুলে যাবেন না। সবাইকে নিয়ে টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে।
মন্ত্রিসভা এবং সংসদ সদস্যদের টিপাইমুখ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এ প্রকল্পের পক্ষে আছেন, তারা দেশের বন্ধু নন। যারা দেশের স্বার্থ রক্ষা করতে চান না তারা দায়িত্ব থেকে সরে আসুন।
টিপাইমুখ বাঁধ প্রকল্পের প্রভাবের বিষয়ে অধ্যাপক মোজাফ্ফর বলেন, এটা হলে আমাদের জলের উৎসস্থল এবং জলসম্পদ বিনষ্ট হবে। কেবল তাই নয়, এর সঙ্গে সঙ্গে দেশের ভূমি, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানবসম্পদও বিপন্ন হয়ে পড়বে।
‘টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে কেবল বাংলাদেশ নয়, ভারতের মিজোরামসহ বিভিন্ন রাজ্যের পরিবেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ওই প্রকল্পের বিরুদ্ধে মিজোরামে প্রতিদিন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি হচ্ছে। অথচ সেগুলো ভারত কিংবা বাংলাদেশের গণমাধ্যমে স্থান পায় না। মিজোরামের ওয়েবসাইটগুলোতে সেই খবর দেখা যায়।’
টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সবাইকে প্রতিদিন প্রতিবাদ সভা ও মানববন্ধন করার আহ্বান জানান অধ্যাপক মোজাফ্ফর।
‘সুরমা-কুশিয়ারা মেঘনা বাঁচাও আন্দোলন’ সংগঠনের উদ্যোগে ‘টিপাইমুখ বাঁধ : বাংলাদেশের করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মোজাফ্ফর এ বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী মো. বরকত আলী।
সংগঠনের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সচিব মোহাম্মদ আসফদ্দৌলা, অধ্যাপক মোহাম্মদ আবদুর রব, অধ্যাপক কামরুল আহসান চৌধুরী, বিডিআরের সাবেক মহাপরিচালক আ ল ম ফজলুর রহমান, অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, অধ্যাপক মাহবুবউল্লাহ, প্রকৌশলী এস আই খান প্রমুখ।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×