রাত্রি গভীর হলে তোমার নিঃসঙ্গতাগুলো জেগে ওঠে
নিঃসঙ্গতারও কিছু শব্দ আছে--বোঝা যায় না
ঘুমের অতল থেকে ক্রমশঃ তা বিস্ফোরিত হতে থাকে
আর এই বিস্ফোরিত শব্দগুলো একে-একে বসে যাচ্ছে
কুয়াশাজড়িত তোমার প্রিয় মানুষের মুখে--
তুমি দু'হাতে নিতে চাইছো সেইসব নিঃসঙ্গতা--রাত্রিজ্বর
তোমাকে আচ্ছন্ন করে
ধূসর ধুলোর মতো উড়ে আসে ভোর
তুমি ভাবছো
নীল কুয়াশার ভেতর নিঃসঙ্গতা ছড়াতে-ছড়াতে
রাত্রিগুলো উড়ে গেল কোথায় !
পাতা ঝরছে
মেঘশূন্য আকাশের দিকে তাকিয়ে তুমি হাসছ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


