somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষয়: বাংলাদেশ ও ভারত

১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিষয়বস্তু যখন বিষয় সংক্ষেপ হয়ে দাঁড়ায়, তখন কোনও কোনও ভাবে এটি বিষয় বিস্তৃতির দিকেও ঠেলে দেয়।
প্রথমত, বিষয় বিশ্লেষন যদি নাটাইহীন সুতা হয়ে দাঁড়ায় তখন বিষয়টার সারমর্মই সকলে দেখেন আর যদি কথা সংক্ষেপ এমন হয় যে পাঠকের জানার ইচ্ছা অতৃপ্ত রয়ে যায় তবে বিস্তৃতির দাবী ওঠে।

এইখানে মধ্যপন্থা অবল্বন করে এইটুকু শুধু বলা যে টিপাইমুখ নিয়ে আলোচনার জেরে যেমন শুধুই ভারত বিরোধীতায় ব্যস্ত, কেউ আবার আফসোসের শ্বাস ফেলতে ব্যস্ত, তো কেউ দেখিয়ে দেব, আমরা করে ছিলাম ৭১ এ বলে আস্ফালনে ব্যস্ত।

কিন্তু কেউ থোড়াই এ জিনিসটা দেখছেন যে , কী করে আলোচনা চালানো যয়। কিংবা দ্বিপাক্ষিক সম্পর্কের জের ধরে কোথায় দরকষাকষি করা যায়। আলোচনা না করেই প্রায় যুদ্ধ ঘোষনা।

ল্যাম্পপোস্ট যদি লালগড় নিয়ে কথাও বলে , কেউ ভুলে না গেলোই হয়, ৭১ যুদ্ধে ভারতের জনগনই প্রথম নিজ সরকারকে সাহায্য দেয়ার জন্য বলেছিল, তারা কম্যুনিষ্ট ছিল। কিন্তু লালগড়কে সমর্থন দেয়ার আগে যেমন এর প্রেক্ষাপট বিচার করা জরুরী, ঠিক তেমন ভাবেই টিপাইমুখ নিয়েও আলোচনার টেবিলে বসানো জরুরী প্রথমে।

দুর্বলের একটা অভিমান থাকে যে আমরা পাত্তা পাইনা কিন্তু দুর্বল খুব কম ক্ষেত্রেই সেই পাত্তাপাইনা অভিমান কে কাজে লাগিয়ে নিজে সবল হয়ে ওঠে ও পাত্তা আদায় করে, বরঞ্চ 'আমি অবহেলিত' এই হীনমন্যতা বজায় রেখে চলতে থাকে।

এইসব কথার বলার অর্থ, বাংলাদেশ তার বৃহত্তর প্রতিবেশীর সাথে বৈরী মনোভাব নিয়ে লাভের ঘরে কিছুই তুলতে পারবে না এবং ফাঁকতালে বহিরবিশ্বের তালেবরেরা এমন ভাবে তালু হাতাবে যে তখন কোনও দরদামেরও আর সুযোগ থাকবে না।
অন্যদিকে নিজের নিরাপত্তার কথা ভেবে ভারতও ছোট এই দেশটির কথা ভুলতে পারবে না।


এখনই সময় বকেয়া মিটিয়ে নেয়ার কারন পরিস্থিতি অনকেটা অনুকূল।

১। জল সমস্যা
২।সীমান্ত সহজ করা
৩। ভারতীয় সন্ত্রাসীদের আশ্রয় ইস্যু
৪।বিনিয়োগ ইস্যু
৫। ছিট মহল ও নদীচর ইস্যু
৬। পর্যটন প্রবৃদ্ধি
৭।চিকিৎসা বিনিময়
৮।
৯।

আসেন বাকীগুলি যোগকরি
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×