somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নরাজ্য

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই স্বপ্ন দেখে।কেউ দেখে ঘুমের ঘোরে, কেউ বাস্তবে।কিছু স্বপ্ন হয় কল্পনাপ্রসূত, কিছু শয়তানপ্রদত্ত, আর কিছু আল্লাহপ্রদত্ত।আমি আজ স্বপ্ন দেখছি; তবে এটা বলতে পারব না যে, স্বপ্নটা বাস্তবে, না ঘোমে।হতে পারে উভয়টিই।এটা ও বলতে পারব না যে, স্বপ্নটা কোন পর্যায়ের আল্লাহপ্রদত্ত না কল্পনা প্রসূত।উভয়ই হতে পারে; তবে শয়তানপ্রদত্ত যে হবে না, তার একশ পার্সেন্ট নিশ্চয়তা দেয়া যায়।
যাক আর যা কিছুই হোক, আমি স্বপ্ন দেখছি এটা সত্য।স্বপ্নে আমি একটি অপরিচিত শহরে অবতরণ করেছি।কিভাবে অবতরণ করেছি বলতে পারব না।তবে অবতরণ করেছি এটা ঠিক আছে।
আমি শহরের রাজপথে হাঁটছি।এমন শহর আমি দেখেনি; তবে শুনেছি কি না মনে নেই।শহরটি প্রাচুর্যে নিউইয়র্ককে ও হার মানিয়েছে; সৌন্দর্যে হার মানিয়েছে প্যারিসকেও।শহরটি বস্তির ঘনত্বের দিক দিয়ে ঢাকা থেকে ও এগিয়ে; তবে ঢাকার মত পরিবেশ এমন দুষিত নয়।এমন শহর পৃথিবীতে বর্তমানে বা অতীতে কখনো ছিল কিনা, ভাবতে লাগলাম।ইতিহাস আমাকে জানিয়ে দেয়, হ্যাঁ, ছিলো।হালাকু-তান্ডবের পূর্বের বাগদাদ এমনই ছিলো।
আমি হাঁটতে থাকি।ক্ষণিক বাদে একটি প্রাসাদোপম ইমারত দেখে থমকে দাঁড়াই।মনে হলো, এটা এরাজ্যের বাদশার প্রাসাদ মনে হয়।কিন্তু অবাক হই, কোন রক্ষী না দেখে।কৌতুহল নিয়ে এগিয়ে যাই।বুঝতে পারি এটি মসজিদ।ভেতর থেকে ভেসে আসে হাদিসের ধ্বনি।একজন মুহাদ্দিস হাদিস পড়াচ্ছেন সামনে হাজার হাজার ছাত্র।একটু পরে সেই মহাদ্দিসই দেখি মুফাচ্ছির হয়ে কোরআনের তাফসির পড়াচ্ছে।একটু পর মুফতি হয়ে ফিকাহ পড়াচ্ছেন।একটু পর আদীব হয়ে সাহিত্য পড়াচ্ছেন।একটু পর তিনি আবার দার্শনিক বনে গেলেন।আমি তন্ময়ে তাকিয়ে থাকি, একটি লোক কিভাবে এতটি বিষয়ে দরস দিলেন? ইতিহাস বলে, মামুনুর রশীদের যুগে এটা কোন ব্যাপারই ছিলো না।
মসজিদ থেকে বেরুচ্ছি।মসজিদের আঙ্গিনায় দেখি বিশাল এক স্তুপ।না ময়লার স্তুপ নয়; স্বর্ণ-রৌপ্যের স্তুপ।জিজ্ঞেস করে জানতে পারি এগুলো জাকাতের সম্পদ।জাকাত-গ্রহিতা  না পাওয়ায়  এগুলো পড়ে আছে।বিস্ময়ে আমার চোখ কোটর থেকে বেরিয়ে আসে, এমন যুগ ও কি পৃথিবীতে কখনো ছিলো? ইতিহাস বলে, হ্যাঁ, সেটা ছিলো উমর ইবনে আব্দুল আজিজের যুগ।
আবার সামনে হাঁটতে থাকি।হাঁটতে হাঁটতে চলে আসি আদালত চত্বরে।আদালতে এখন বিচার শেষ।লোকদের জিজ্ঞেস করে জানলাম, বাদী এক ইহুদি আর বিবাদী হলেন বাদশাহ।আমি অবাক বিস্ময়ে থ হয়ে যাই, এমন বাদশাও কি পৃথিবীতে ছিলেন? ইতিহাস জানায়, হ্যাঁ, তিনি ছিলেন হযরত আলী (রা.)।
এখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে।কিন্তু আমার হাঁটা থামেনি।হয়ত আমার আরো কিছু দেখার বাকি আছে।আমি হাঁটছি।এক লোক  কালো কাপড়ে মুখ ঢেকে চার দিকে পর্যবেক্ষণ করছে।আমার সন্দেহ হলো, চোর হয়ত।কিন্তু না পরে জানলাম, তিনি বাদশাহ; ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখছেন।ইতিহাস জানিয়ে দিল,হযরত উমর(রা.) এমনই একজন বাদশা ছিলেন।আমি আর হাঁটতে পারলাম না।অবাক-বিস্ময়ে আমার চলার গতি থেমে গেল।এখন বাস্তবে না স্বপ্নে আছি ---বুঝতে পারছি না।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×