somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যাটিং উইথ রুপন্থী (শেষ পর্ব)

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চ্যাটিং উইথ রুপন্থী (প্রথম পর্ব)

বিবাহিত আর অবিবাহিতের ব্যাপারটা তো কোনোক্রমে পার করা গেল । রোহান ধরেই নিলো – রুপন্থী অবিবাহিত (যেকোনো কিছুই ধরে নেওয়া যায়; এতে কোনো ক্ষতি নেই । একজন ল্যাংড়া-লুলা মানুষ ও ধরে নিতে পারেন – তার দু’খানা সবল কর্মঠ পা আছে এবং সেই পা দিয়ে তিনি নিয়মিত যোগ ব্যায়াম করছেন)। কিন্তু খট করে মনে প্রশ্ন জাগে অন্যখানে – এ সুদীর্ঘ জীবনে রুপন্থী কী কারো প্রেমে পড়েছে ? কত জন প্রেমিক তার জীবনে এসেছে ? প্রেমের ধরণ-ধারণ, আচার-আচরণ ও প্রকরণ কেমন ছিল ? তারা কী দূর থেকেই ভালোবেসেছে নাকি :-/ .....................

রোহান আর ভাবতে পারে না । তার মস্তিস্কের করোটিতে বেশ প্রদাহ অনুভূত হচ্ছে । সে এর আগে ও দেখেছে জটিল কোন চিন্তা শুরু করলেই তার ব্রেইন সেলগুলি লাঁফাতে শুরু করে । লম্ফনরত সেলগুলি একটা পর্যায়ে সরাসরি করোটিতে গিয়ে আঘাত করে । তখন ই প্রদাহটা হয় । আচ্ছা, প্রেম-ভালোবাসা কোহেকাফে নিষিদ্ধ নয় তো ?

পরের বার কথা হলে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি জেনে নিতে হবে – ভাবতে ভাবতে বিছানায় শরীর এলিয়ে দেয় রোহান । উদ্দেশ্য – এক টুকরো নিঁখাদ ঘুম । কিন্তু সে আশায় গুঁড়েবালি । তন্দ্রায় একটুখানি চোখ বুজে এলেই তার মনে হয় পাশে শুয়ে আছে কোহেকাফ নারী ! পাশ ফিরে সে হাত বাড়ায় তার স্বপ্নরাণীকে ছোঁয়ার জন্য , পারে না । এভাবে একবার, দুইবার, তিনবার, .................. পঞ্চান্নবার । নাহ্ , ব্যার্থতা প্রতিবারেই ঘুরে ফিরে আসে কিন্তু যার আসার কথা সে আসে না ! রোহানের মস্তিস্ক বিকৃতি ঘটতে থাকে । হ্যামারিং ঘটে ব্রেইন সেলগুলির । স্বাভাবিকতা হারিয়ে অস্বাভাবিক এক জগৎকে সে হাতছানি দেয় ইশারায় ; যে জগৎ আরাধ্য , অলীক আর কল্পনার কল্পতরু দিয়ে আগাগোড়া মোড়া ।



……………………………………………………………….



মাস ছয়েক পরের কথা । আগের তুলনায় রোহান এখন অনেকটাই অস্বাভাবিক ! মা , বাবা কিংবা বন্ধু-বান্ধব কারো কথার ই ঠিকমতো জবাব দেয় না সে ।

যদি মা কখনো জিজ্ঞাসা করে – ‘তোর কি হয়েছে , বাবা ?’
সে বিড়বিড় করে জবাব দেয় – ‘Nothing.’
মা আবার বলেন – ‘কি ঘটেছে ? আমি তোর মা ! আমায় সবকিছু খুলে বল্ , বাপ আমার ! কোনো কিছু লুকোস নে !’
রোহান অন্যদিকে চেয়ে বলতে থাকে – ‘Nothing happened ! Everything is okey, Mom.’

এভরিথিং যে ওকে নেই – একথা রোহানের মা যেমন বুঝতে পারেন ঠিক তেমনি খুব গুরুতর কিছু একটা যে ঘটেছে এ ব্যাপারে তিনি নিশ্চিৎ হন । কিন্তু এই ‘কিছু’ টা কি হতে পারে ? – এ পশ্নটাই ঘুরে ফিরে আচমকা তার মনে দোল দেয় ।







অনূপ চ্যাটার্জী পেশায় একজন মনোচিকিৎসক । এলাকাজুড়ে ভীষণ সুনাম তার । কথিত আছে – বদ্ধ পাগল এবং উন্মাদরা ও তার তত্ত্বাবধানে গেলে সম্পূর্ন সুস্থ হয়ে যায় ।

বেশ কিছুদিন যাবৎ রোহানকে নিয়ে ডাঃ অনূপের চেম্বারে আসতে চাইছিলেন রোহানের মা , মালিহা রহমান । কিন্তু রোহানের সম্মতি ছিল না । অবশেষে মায়ের পীড়াপীড়িতে তাকে আসতেই হলো ।

ডাঃ অনূপ রোহান কে একবার টপ টু বটম দেখে নিলেন । তারপর তিনি রোহানের মা কে রুম থেকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বললেন । মালিহা রহমান বেরিয়ে যাবার পর ডাঃ অনূপ তার স্বভাবসুলভ ভঙ্গিমায় প্রশ্নোত্তর পর্ব শুরু করলেন :

‘বালক , তোমার নাম ?’
‘রোহান ।’
‘সম্পূর্ণ নাম বলো’
‘এ মুহূর্তে মনে আসছে না । মনে এলে পরে বলবো ।’
‘আচ্ছা , ঠিক আছে । তোমার পেশা ?’
‘স্বপ্ন দেখা’
:-* হুম্ । আচ্ছা বলোতো – তোমার সমস্যা কি ?’
‘কোনো সমস্যা নেই । আপনার কী আমাকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যা আছে ?’
‘নাহ্ , একদম ই না । এবার বলোতো – আমার কাছে কেন এসেছো ?’
‘মায়ের পীড়া-পিড়িতে’

ডাঃ অনূপ আর কথা বাড়ালেন না । রোহানকে পাঠিয়ে তার মা কে ডেকে এনে বললেন – দেখুন , আপাতত নিশ্চিৎভাবে কিছু বলা যাচ্ছে না । সব ই অনুমানের ব্যাপার । সম্ভবত চাঁপা স্নায়বিক উত্তেজনা থেকে ব্রেইন হ্যামারেজ ; নার্ভগুলির অস্বাভাবিক স্পন্দন এবং সেরেব্রাল হেমিস্পিয়ারে অপঘাত । এভাবেই মেন্টালি ডাউন হয়ে পড়েছে আপনার ছেলেটি । ভয় পাবেন না । আপনাকে আমি কিছু টেষ্ট লিখে দিচ্ছি , এগুলি যত দ্রুত সম্ভব করিয়ে আনুন ।

মালিহা রহমান প্রেসক্রিপশনটি নিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলেন । তার একমাত্র ছেলের এই দুরবস্থা তিনি কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছেন না ।



সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×