somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপেলের নামটা বদলাতে চাই ( আপেল নিয়ে ভাবলে যদি বিজ্ঞানী হওয়া যায় )

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ এটাকে বলে আপেল।

কেন?

আপেল শব্দটা আমার ভাল লাগেনা। আমি আপেল শব্দটা দুনিয়া থেকে মুছে দিতে চাই। এমনভাবে চাই যাতে দুনিয়ার কারো মাথায় যেন এরকম একটা শব্দ ছিল সেটা কখনো না আসে। " ফজকয়ডসতা " - এরকম কোন শব্দ কেউ কখনো শুনেছেন ? কোন অর্থ হয় ? হয়না।

গ্রেট।

আমি ঠিক করেছি " ফজকয়ডসতা " শব্দটি দিয়েই " আপেল " শব্দ টা রিপ্লেস করতে চাই।

কিভাবে করবো?

গ্রামীন ফোনের লোগো পরিবর্তন যেভাবে করলো সেভাবে? প্রচুর বিজ্ঞাপণ দিয়ে?

না হবে না। গ্রামীন ফোনের নতুন লগো আসলেও পুরানটা তো মানুষ এখনো চিনে। সব মানুষের মাথা থেকে যায় নাই। আমার আবার " আপেল " শব্দ টাই দুনিয়ায় রাখা যাবে না।

ভ্যাক্সিন দিয়ে সবাইকে ভুলাই দিবো? তারপর বলে দিবো উপরের ফলটাকে " ফজকয়ডসতা " বলে?
না ! প্রব্লেম ম্যান !
আমার নিজের মাথায় রয়ে যাবে। তাছাড়া যাকে ভ্যক্সিন দিবো তার চাচাত ভাই ভ্যাক্সিনের গুতা খাওয়ার আগে তাকে বলে দিয়ে যেতে পারে এটার নাম আসলে "আপেল ছিল"। তখন ঐ ব্যাটা " ফজকয়ডসতা " ও "আপেল" দুইটাই জেনে যাবে।

ধুর!!

যখন প্রথম কথা শিখলাম তখন আমাকে ঐ ফলটা কে আপেল বলে চিনালো? যে চেনালো সেও কেনো ওটা আপেল হিসাবে চিনলো? এভাবে যেতে যেতে ঐ ব্যক্তি যে সর্বপ্রথম আপেল দেখেছিল তার মাথায় এটার নাম " আপেল " আসলো কেন? ঐ ব্যাটা
" ফজকয়ডসতা " বললেই তো আজকে আমার এই সমস্যায় পড়তে হতো না।

পারলাম না :(

চুপি চুপি বলে রাখি। যদি পারতাম তাহলে কাউকে না জানিয়ে " চুমু " শব্দটা "থাপ্পড় " শব্দ দিয়ে বদলে দিয়ে বসে বসে সমাজের মজাটা দেখতাম। যখন কেউ বলতো আমাকে চুমু দাও -- ওমনি থপাস করে একটা শব্দ । আহ !!! গ্যন্জাম শুরু হয়ে গেলো।


আজব তো! একটা শব্দ বদলানোর ক্ষমতা আমার হাতে দিলে এমন ঝামেলা বেধে যেতো?
এই জন্যই তো এটা মানুষের হাতে রাখা হয় নাই।

আহারে মানুষ !!! কি নিয়ে খেলা করো তুমি? তুমি যেটাকে যা হিসাবে চিনো, সেটার ব্যাহিক কিছু না করে শুধু ভেতর থেকে ডেফিনেশন বদলে দিলেই তো তুমি চুমুর বদলে থাপড়ানো শুরু করবে। লজিক / যুক্তি / ইকুয়েশন একই থাকবে। রেজাল্ট ভিন্ন আসবে।

বি: দ্র: আপেল নিয়ে আগেও সমস্যায় পরেছিলাম । ভেবেছিলাম লজিকের পরাকাষ্ঠা চাদগাজী চাচা আমাকে উদ্ধার করবেন। তা আর হলো না।
এমন একটা আপেল বানাতে চাই যা একেবারে নতুন
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×