somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অভিমানী কথোপকথন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-তুমি কখন আসবে?
-এইতো চলে আসবো একটু অপেক্ষা কর।
-আর কতক্ষণ ?
-একটু ব্যাস্ত বুঝলে অনেক কাজ, অপেক্ষা কর।
-আমার কাছে তুমি আসতে চাও না কেন বলতো?
-সে কি আসতে চাই না? সে কেমন কথা? এই তো সকাল যখন গড়িয়ে এল, তখন ই তো আসতে চাইলাম। আর আমি আসছি বুঝেই তুমি উল্টো মুখে হেঁটে গেলে।
- তখনতো অনেক কাজ ছিল দেবার মত সময় কোথায়?
-তখন তোমার কাজ ছিল এখন আমার কাজ আছে। আর তা ছাড়া আমিতো দুপুরেও এসেছিলাম তোমার সাথে সময় কাটাব বলে। তুমি আমাকে উপেক্ষা করে এক কাপ গরম কফি নিয়ে ডুবে গেলে কাজে।
- এই দেখো , তখন কি তোমার সাথে সময় কাটানো যায়? তখন যে কাজের খুব ব্যাস্ত সময়।
-তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে, তোমার কাছে আমি আসতে চাইলেই তোমার আর সময় হয়না। তুমি ফিরিয়ে দাও আর উপেক্ষা কর...।
-আমি তোমাকে উপেক্ষা করি ?তোমার তাই মনে হয়, বলতো ? এইতো এখন ডাকছি তুমি আসছ না। আর তুমি অমন অসময় এসে বিরক্ত করলে চলবে?
- সত্যিই কি তুমি আমাকে সময় মতো ডাকো? আমাকে সময় দাও?
- দেই না বুঝি?
- না দাও না। যখন তোমার পুরোটা সময় জুড়ে আমার থাকার কথা তখন তুমি থাক বাক্স বন্ধী। কখনো তোমার অতিবুদ্ধিমান বাক্সটা নিয়ে, কখনো বোকা বাক্সটায়। হয়তোবা কোন বইয়ের পাতায় নতুবা কোন অর্থহীন মনখারাপে, বিশ্বাসের অযোগ্য কোন অবিশ্বাসীর ভাবনায়।
-তোমার অভিমান হয়?
-রাগ দুঃখ ক্ষোভ অভিমান কোনটাই এখন আর হয় না। আমাকে তোমার প্রয়োজন জানো তো, তোমাকে আমার নয়।
-এমন করে বলতে পারলে?
-হ্যাঁ পারলাম তো। কত... কত দিন রাত আমি তোমার কাছে আসতে চেয়েছি, তুমি অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়েছ আমাকে নির্বোধ আবেগে ভেসে গিয়ে।
-আবেগগুলো নির্বোধ হবে কেন? গভীর রাতে সচ্ছ আকাশের তারা দেখতে দেখতে বিষণ্ণ হবার অনুভুতি তুমি কি বুঝবে? পূর্ণিমার রাতে চাঁদের আলোয় গা ধুয়েছ কখনো? নিশুতি রাতে ঝুম বৃষ্টির শব্দ শুনেছ? মনখারাপের রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছ? আবেগগুলোকে তবে নির্বোধ বোল না।
-থাকো তবে ওদের নিয়ে আমাকে তোমার ভুলে থাকাই ভাল…।
-রাগ করলে? প্লিয আসো। রাত গড়িয়ে ভোর হয়ে এলো একবার এসো।
- আসছি তোমার জন্য উপহার নিয়ে আসছি। একটু গুছিয়ে আসতে দাও।
-আমার উপহার চাইনা। তুমি এস। দেখো, তোমার বিরহে আমার চোখের কোলে কেমন কালো মেঘ জমে গেছে।
-সে মেঘকে তো তুমি ভালবেসে জায়গা দিয়েছ। আমাকে সরিয়ে দিয়ে। আমি তো চেয়েইছিলাম তোমার হতে, চেয়েছিলাম তোমার চোখ জুড়ে থাকতে।
- পাখির ডাক শুনতে পাও তুমি? রাত পেরিয়ে সকাল হয়ে গেল । তুমি আজ আর এলে না।
- এই যে আমি আসছি, তোমার জন্য আজ অনেক কয়টি স্বপ্ন বুনে এনেছি।তাই যা একটু দেরী হয়ে গেল। এই নাও দেখবে এবার।
- ঘুম । শুনছো ?
-হুম
- আজ তুমি চলে যাও। সকাল হয়ে গেছে। নতুন দিনে হাজার কাজে সময় দিতে হবে। আজো তোমার আর আমার চোখ জুড়ে বসা হল না। স্বপ্ন গুলো গুছিয়ে রাখো অন্য কোন রাতের জন্য। একদিন আমি তোমারই হবো দেখো। সেদিন আর তাড়িয়ে দেব না। অনন্তের মাঝে মিশে যেতে যেতে আমার চোখ জুড়ে থাকবে শুধু তুমি।

ছবি ঃ justencase.deviantart.com

সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×