জীবনের ঊনিশটি বসন্ত পার করে,
অতীতের কথাগুলো মনে পড়ে।
ভাবি,দাড়িয়ে আজ বিশের কোঠায়;
যদি পেতাম ভুল শুধরাবার উপায়!
জীবনের ঊনিশটি বসন্ত পার করে,
মন চায় আজ কাঁদি চিৎকার করে!
আর একবার সুযোগ দাও আমায়;
সময় ক্যানো আজ হেসে পালায়!
জীবনের ঊনিশটি বসন্ত পার করে,
আজ আমি একা এই বদ্ধ ঘরে,
ভাবি দাড়িয়ে এই খোলা জানালায়
স্বপ্ন আমার ক্যানো দূরে হারায়!(pulak ahmed-21.12.2012)
পূর্বে প্রকাশিত: http://wp.me/p30nuX-3

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




