somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছদ্মবেশী লেখক শ্রীপারাবত

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহিত্য জগতে কয়েকজন লেখক আছেন যারা সংস্কৃতি ও সাহিত্যের জগতে রথি-মহারথি-দিকপাল বলে ঘোষিত নয় কিন্তু নীরবে নিভৃতে তাদের সুনিপুণ লেখনীর মাধ্যমে সাহিত্য পিপাসু পাঠকদের হৃদয় জয় করেছেন । সেসব গুণী লেখকরা ছদ্মনাম নিয়ে লিখে থাকলেও তারা তাদের অমুল্য সৃষ্টির মাধ্যমে পাঠক হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
এমনি একজন লেখক হলেন শ্রীপারাবত। একসময়ের অত্যন্ত জনপ্রিয় লেখক ছিলেন ছদ্মনামদারী শ্রীপারাবত। উনার আসল নাম ছিল প্রবীর কুমার গোস্বামী ৷ সাম্প্রতিক কালে হয়ত হয়ত তাঁর নাম আর ততটা পরিচিত নয় ৷ কিন্তু তাঁর সৃষ্টি অমূল্য রচনা সম্ভার পাঠকের নিবিড় আবিষ্কারের অপেক্ষায় থাকবে ৷ তিনি সেই সৃষ্টি রেখে গেলেন সকলের জন্য ৷ তাঁকে হয়ত আমরা খুঁজে পাব তাঁরই লেখার মধ্যে, কিংবা নাও পেতে পারি ৷ ছদ্মনামের আশ্রয় নিয়েছিলেন তো সে কারণেই ৷ তিনি ছিলেন পুলিশ বিভাগের কর্মী ৷ কিন্তু সে তো জীবিকার তাগিদে, কিন্তু সর্বক্ষণের স্বনিয়োজিত কর্মী ছিলেন সাহিত্যের ৷ সাড়াজাগানো ঐতিহাসিক উপন্যাস ‘আমি সিরাজের বেগম’, যা ওই সময়ে চলচিচত্রে রূপায়ণ হয়, তাছাড়া লিখেছেন আরও পঞ্চাশটি মতো উপন্যাস ৷ সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলঃ মমতাজ- দুহিতা জাহানারা, সিংহদ্বার, নাদির শাহ, আরাবল্লী থেকে আগ্রা, রাজপুত নন্দিনী, বাহাদুর শাহ, রাণাদিল, মিশর সম্রাজ্ঞী হতশেপসূত আরও অনেক।
পাঠকদের জন্য শ্রীপারাবতের লেখা আরাবল্লী থেকে আগ্রা উপন্যাসের কিছু অংশ নীচে দেয়া হল -
১) আদর্শে আশ্রয় করা ভাল, কিন্তু আদর্শের নামে চোখ বন্ধ করে থাকাতেও কোন যুক্তি নেই। আদর্শের সঙ্গে যতদিন বাস্তবের যোগ থাকে, ততদিনই তাঁর মুল্য। কিন্তু যেদিন সেই আদর্শ বাস্তব-সম্পর্কশূন্য হয়ে যায়, তখন তাকে আঁকড়ে থাকায় সর্বনাশ হয়।

২) সব পুরুষকে ভগবান মহৎ করে সৃষ্টি করেননি। খুব কম পুরুষকেই তিনি তেমনি ভাবে সৃষ্টি করেন। পুরুষের চরিত্রও অতটা নীতিঘেঁষা হতে পারে না। আজ একটি মেয়েকে সে প্রাণ দিয়ে ভালবেসেছে - কাল তাকে ভুললেও ভুলে যেতে পারে। কিন্তু যে পুরুষ কৌশলে নিজের পশুপ্রবৃত্তির চরিতার্থতার জন্যে নিরপরাধ সরল প্রকৃতির মেয়ের সর্বনাশ করে, তাকে আমি ঘৃণা করি।

৩) গর্ব জিনিসটি খুব খারাপ। গর্ব মানুষের ভেতরের সদগুনকে ধ্বংস করে দেয়।

৪) ইতিহাস যদি আকবর শাহকে বাঁচিয়ে রাখে তাহলে বৈরাম খাঁকেও বাঁচিয়ে রাখতে বাধ্য। বৈরাম খাঁর সহায়তা ছাড়া আকবর যেমন এমনিতে বেঁচে থাকতে পারতেন না - তেমনি ইতিহাসের মধ্যেও বাঁচতে পারতেন না।

৫) সব চাইতে ভাল অভিনয় যে মেয়ে করতে পারে, মনের সব কষ্ট চেপে রেখে যে হাসতে পারে, সে-ই তো রমণী শ্রেষ্ঠ।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×