somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিভৃতচারী

০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত তখন ৯ টা। মন্দিরের পাশের যে কুঠিরে বসে আছি, তার আশেপাশে কোন বসত না থাকায় যার সান্নিধ্যে বসে আছি তিনি, আমি আর আমার স্ত্রী ভিন্ন আর কেউ নেই। বাহিরে টিনের চালে ঝমঝম শব্দে বৃষ্টি পড়ছে। মুহূর্তে উনার হাতের যাদুর স্পর্শে বেজে উঠল ভায়োলিনের মনোমুগ্ধকর সুর। বৃষ্টির আর ভায়োলিনের সুরের সমন্বয়ে এক অদ্ভুত সুরের মিলবন্ধনের মায়াজাল সৃষ্টি করল। মুগ্ধ চিত্তে শুনছি আর ভাবছি আমার সামনে যে বসে এই সুরের সৃষ্টি করছেন ইনি কে ? যার হাতের স্পর্শে আর কথার মায়াজালে তন্ময় হচ্ছি, তার পরিচয় কি ?
এই অবাক ধরণীতে কতই না অবাক করা চরিত্রের মানুষ থাকে। তারা সমাজের আড়ালে থেকেই নীরবে নিভৃতে তাদের আলো ছড়িয়ে যান। তাদের অনেকেই আমরা সারাজীবন ভর চিনে উঠতে পারি না। তেমনই একজন হল, যিনি ভায়োলিনে সুর তুলে এক মুগ্ধতার মায়াজাল সৃষ্টি করেছেন। কোন এক অজানা কারণে তিনি তাঁর পরিচয় কারো কাছে প্রকাশ করেন না। কোন এক জায়গায় অধিক সময় থাকেন না। দেশের সব জায়গায় ঘুরে বেড়ান। কখনও লালন আখড়ায়, কখনও কোন মন্দিরে বা কখনও অন্য কোন স্থানে। উনার সঙ্গে থাকে দেশীয় কিছু বাদ্যযন্ত্র। তিনি সমান দক্ষতায় বাজাতে পারেন হারমোনিয়াম, সেতার, বাঁশি, মেন্ডোলিন, প্যাড ড্রাম, ভায়োলিন সহ নানা বাদ্যযন্ত্র। তিনি যেখানে আবাস গড়েন সেখানে ছড়িয়ে দিতে চেষ্টা করেন বিশুদ্ধ সঙ্গীতএবং সততার সাথে চলার উপদেশ। সঙ্গীতে উনার কাছে তালিম নিতে গেলে কিছু শর্তাবলী পালন করতে হয়, যেমন, ধূমপান, চা, মদ্যপান সহ কুপ্রবৃত্তি পরিত্যাগ করা। সূর্য উদয়ের পূর্বে ঈশ্বরকে স্মরন করে সঙ্গীত সাধনা করা। উনার দেয়া এই শর্তাবলী পালন করতে কঠিন বিধায় কেউ সঙ্গীত তালিম নিতে পারে না। ঘটনাক্রমে আমি এই শ্রদ্ধাভাজন লোকটির সান্নিধ্যে গিয়েছিলাম কিন্তু উদঘাটন করতে পারিনি উনার কোন রহস্যের। পরে মনে হয়েছে, নির্জনতার আড়ালে থাকা এই লোকটিকে আলোতে আনার কোনই অধিকার হয়ত আমার নেই। নিভৃতে থকে যিনি শুদ্ধতার অনেক কিছুর আলোকপাত করার চেষ্টা করছেন, এটাইতো বিরল এবং মহৎ। যার সমাজে নাম ও ধনের প্রতি কোন মোহ নেই, তাকে এসবের জটিল পথে পরিচয়ের কোন অর্থই নেই। বর্তমান সমাজে এমন সাদা মনের মানুষ কজনই আছে। থাকনা উনি উনার মত করে, থাকনা উনি নীরবে নিভৃতে। যেখান থকে এই নিভৃতচারী মানুষটি ছড়িয়ে দিবেন উনার শুদ্ধতার আলোক রশ্মি।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×