somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা সাহিত্যের ব্যতিক্রমী গদ্যশৈলীর স্রষ্টা কমলকুমার মজুমদার

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" আলো ক্রমে আসিতেছে। এ নভোমণ্ডল মুক্তাফলের ছায়াবৎ হিম নীলাভ।"

লাইন দুটো কমল মজুমদারের বিখ্যাত উপন্যাস অন্তর্জলী যাত্রার। কমলকুমার মজুমদার সম্পর্কে অভিযোগ আছে উনার ব্যতিক্রমী গদ্যশৈলী পাঠকের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিলেন। এ অভিযোগ যে অনেকাংশে সত্য তা উপলব্ধি করেছি কমল মজুমদার উপন্যাস সমগ্র পড়তে গিয়ে। কমল মজুমদারকে কেউ বলেছেন বাংলা সাহিত্যের দুরূহতম লেখক, আবার কারও মতে তিনি প্রবাদ পুরুষ, বাংলা সাহিত্যের পুরাণপুরুষ। লেখকের নিজস্ব গদ্যশৈলী বাংলা গদ্যসাহিত্যে একবারেই স্বতন্ত্র।
বিশিষ্ট উপন্যসিক ও কবি সুনিল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, একটি ছোট অথচ মনোযোগী পাঠকগোষ্ঠী তৈরী করবেন বলেই যেন কমল কুমার তাঁর কাহিনীগুলিতে ভাষার বর্ম দিন দিন আরও সুদৃঢ় করছেন।

কমলকুমার মজুমদারের অন্তর্জলী যাত্রা উপন্যাসের চলচ্চিত্র রূপ দিয়েছেন প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষ।

লেখকের বিভিন্ন উপন্যাসের অংশবিশেষ -

# একটি চিতা সাজান হইয়াছে, উপরে বর্ত্তমান সত্য যেন বা স্মৃতি হইয়া দেখা দেয়, যেখানে নক্ষত্র নাই। চিতার নিকটে বসিয়া একটি ক্রন্দন্রত বালক, সে লাউডগা-রুগ্ন সুন্দর, পিন্ড হাতে করিয়া বসিয়া আছে, তথাপি তাহার ক্রন্দনে আকাশ আঁকা ছিল, তখনও লহরীতত্ত্ব ছিল।
(উপন্যাস - অন্তর্জলী যাত্রা)

# চেট্টি যারপরনাই শান্ত। তথাপি তাহার গর্ব্বিত দৃষ্টি এখনো ঊর্দ্ধে বুদ্বুদ অনুসন্ধানে ব্যস্ত, যদিচ বুদ্বুদ আর নাই তবুও তাহার খরচৈত্রে বিদীর্ণ পলিমাটিপ্রায় ওষ্ঠযুগল কোন এক এপিটাপ আবৃত্তিতে চঞ্চল।
( উপন্যাস - গোলাপ সুন্দরী)

# তাঁহার সৌখিন দেহখানি, অঙ্গুরীয় দর্শনে, বক্র হইয়া একভাবে ঘুরিয়ে অত্যন্তই যারপরনাই বিদ্রাবিত হইল।
( উপন্যাস - অনিলা স্মরণে)

# কালাচাঁদ গাহিল, ' মা আমাকে দয়া করে শিশুর মত করে রেখ' কালাচাঁদের সুললিত কণ্ঠস্বর পার্থিব জাগ্রত অবস্থাকে, যাহা ধূলিকণার অঙ্গে, সুখী করে।
(উপন্যাস - শ্যাম - নৌকা)

# এখানে ঐ মেয়েছেলেটির মুখপাশ, সুচতুর ভগ্নাংশ সকল আর্শীতে, চমকপ্রদ মোজাইক করা মুখ আমরা দেখি, ঐ মুখের এই উৎকট বিজাতীয় বাস্তবতার এই আকালের সহিত মিল নাই, অথচ স্বপ্নের ইহা নয়
(উপন্যাস - খেলার প্রতিভা)

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×