রাতে কম্পিউটার ব্যবহার করলে কেন ঘুমের সমস্যা হয়?
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইলেকট্রনিক যন্ত্রপাতি মস্তিষ্কের কার্যক্রমকে উত্তেজিত করে। ফলে ঘুমের সমস্যা হয়। বিশেষভাবে রাতে শোয়ার আগে কম্পিউটার, স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার-ট্যাবলেট বেশি ব্যবহার করলে ঘুম আসতে দেরি হয়। গবেষণায় দেখা গেছে, এসব যন্ত্রপাতির কৃত্রিম আলো মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঘুমের জন্য দরকারি এসব রাসায়নিক পদার্থ আলোড়িত হয় বলেই মূলত এপাশ-ওপাশ ফিরে রাত কাটাতে হয়। আমাদের দেহঘড়ি নিয়ন্ত্রণ করে মেলাটোনিন হরমোন, যা ঘুমের আবর্তন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক গবেষণায় দেখা গেছে, কম্পিউটার-ট্যাবলেটের আলো মেলাটোনিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। অ্যাপলাইড অ্যারগনমিক্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণার ফলাফলে জানা যায়, রাতে কম্পিউটার-ট্যাবলেটের উজ্জ্বল পর্দায় দু ঘণ্টা কাজ করলে মেলাটোনিনের মাত্রা ২২ শতাংশ কমে যায়। রাতে যেকোনো কম্পিউটার ব্যবহারেও একই ফল লক্ষ করা গেছে। মেলাটোনিনের মাত্রা কমে গেলে শুধু যে ঘুমের সমস্যা হয় তা-ই নয়, মেদ-ভুঁড়ি বৃদ্ধি, ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগ দেখা দেওয়ার ঝুঁকিও সৃষ্টি হয়। তাই বিশেষজ্ঞরা বলেন ঘুমের আগে কম্পিউটার ও স্মার্টফোন বন্ধ করে রাখাই ভালো।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন