কিভাবে বুঝবেন সঙ্গী চ্যাটে মিথ্যা বলছে?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি হয়তো ফেসবুক অথবা গুগলে বন্ধুর সঙ্গে চ্যাট করছেন। হঠাৎ দেখলেন আপনার বন্ধু জবাব দিতে দেরি করছে। এর মানে কি? হতে পারে তার মোবাইলে ফোন এসেছে। হয়তোবা তিনি অন্য কোন কারণে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে আপনার শেষ প্রশ্নটি যদি কঠিন কোন কথা হয়ে থাকে তবে ধরে নিতে পারেন আপনার বন্ধু মিথ্যা বলতে কিছুটা সময় নিচ্ছে।
ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একশ’ এর বেশি শিক্ষার্থীর ওপর একটি গবেষণা পরিচালনা করেন। তাদের প্রত্যেককেই মোবাইলে এসএমস অথবা ইন্টারনেটে চ্যাটে ৩০টির বেশি প্রশ্ন করা হয়। এতে দেখা যায়, মিথ্যা বলার ক্ষেত্রে উত্তরদাতারা ১০ শতাংশের বেশি সময় নেন। একইসঙ্গে দেখা গেছে, মিথ্যা বলার ক্ষেত্রে সাধারণ সময়ের চেয়ে বেশি সম্পাদনা করা হয়। গবেষকদের মতে, সরাসরি কথা বলার সময় ৫৪ শতাংশ ক্ষেত্রে সঙ্গীর মিথ্যা বলার বিষয়টি ধরা পড়ে। শরীরী ভাষায় মিথ্যার ব্যাপারটি ফুটে উঠে। কিন্তু অনলাইন যোগাযোগের ক্ষেত্রে মিথ্যা চিহ্নিত করা আরও কঠিন হয়ে পড়ে। এজন্য দেখা গেছে, চ্যাট অথবা মেসেজ আদান প্রদানের ক্ষেত্রে মানুষ স্বাভাবিকের চেয়ে বেশি মিথ্যা বলে।
courtesy :mzamin.com
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন