

পেট্রনাস টাওয়ারে ভ্রমন:
গেন্টিং থেকে ফিরে পরদিন বিকেলে রওনা দিলাম পেট্রোনাস টাওয়ারের উদ্দেশ্যে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ড্রাইভার বললো, তোমাদের পাশের ট্রেডসেন্টারে নামিয়ে দিচ্ছি ওখান থেকে আন্ডারগ্রাউন্ড ওয়ে আছে সেদিক দিয়ে হেটে সুরিয়া কেএলসিসিতে (কুয়ালালামপুর কমার্সিয়াল সেন্টার) যেতে পারবে। আমরা ট্রেড সেন্টারে নামলাম এটাও খুব সুন্দর করে সাজানো গোছানো বিল্ডিং আমরা দেখতে দেখতে এগুলাম
ট্রেড সেন্টার


আন্ডারগ্রাউন্ড টানেল

টানেলের ভিতর মার্কেট



আমরা টাওয়ারে ওঠার টিকিট কিনতে গেলাম, কাউন্টার থেকে বললো টিকিট শেষ, আগামীকাল সকাল সাড়ে আটটায় আবার টিকিট দেওয়া হবে (পরদিন আমি একা গিয়েছিলাম, পৌছালাম সকাল সাড়ে নয়টায়, বললো, টিকিট শেষ বেলা দুইটায় আসুন তখন আবার টিকিট দেওয়া হবে। কিন্তু সেদিনই আমাদের লঙ্কাভীর ফ্লাইট থাকাতে আর যাওয়া হয়নি এবং টাওয়ারে ওঠার সুযোগ হয়নি )
মূল টাওয়ারের ভিতরে:










এখানে স্ক্রিনটাচ ডিজিটাল ডিসপ্লেতে আপনি কোথায় আছেন কোন যায়গায় কোথা দিয়ে যাবেন সব দেখে নিতে পারেন।

আমির খানের দঙ্গল দেখতে যাওয়া এখানে ১২টা স্ক্রীন আছে এবং মোট সিট সংখ্যা ২৪৫৯।

বাহিরে রাতের দৃশ্য


পেট্রনাস টাওয়ারের সামনের চত্বরে বর্ণিল ফোয়ারা ও আলোকিত খ্রীষ্টমাস ট্রী





কিছু ভিডিও:
মিউজিকের সাথে সাথে ঝর্নার নাচন
view this link
ভিউ দিস লিঙ্ক
view this link
ভিডিওর লিঙ্ক দিলাম গুগল ড্রাইভ থেকে চলবে কিনা জানিনা আবার কম্পিউটার থেকে সরাসরি পোষ্ট করা যায় কিনা তাও জানা নেই কেউ জানলে দয়া করে পরামর্শ দেবেন।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



