২৭শে রজবের ব্যাপারে সাধারণভাবে প্রসিদ্ধ যে এটি শবে মেরাজ। অনেকেই মনে করে যে এই রাতটি সেভাবে কাটাতে হবে যেভাবে কদরের রাত কাটানো হয়। অনেকে আবার বিশেষ নিয়মের নামায এবং পরদিন রোযা রাখাকেও এ সময়ের একটি বিশেষ ইবাদত মনে করে। অথচ বাস্তব কথা হল, রাসুলুল্লাহ (সাঃ) এর সেই মহিমান্বিত মেরাজ যে রজব মাসেই হয়েছিল তা ইতিহাসে প্রমাণিত নয়। কোন কোন বর্ণনা মতে বুঝা যায়, মেরাজ হয়েছিল রবিউল আওয়াল মাসে। কোন কোন রেওয়াতে রজব মাসের কথা এসেছে আবার কোন কোন রেওয়াতে অন্য মাসের কথাও এসেছে। নির্ভরযোগ্য সূত্রে শুধু এতটুকুই পাওয়া যায় যে, মেরাজের ঘটনা হিজরতের এক বা দেড় বছর আগে সংঘটিত হয়েছিল। কিন্তু মাস, দিন, তারিখের ব্যাপারে নির্ভরযোগ্য কোন দলীল নেই। তাই দৃঢ়তার সাথে বলা যাচ্ছেনা যে, মেরাজ রজনী কোনটি?
আর সুনির্দিষ্টভাবে ২৭ রজব সম্পর্কে তো ইমাম ইব্রাহীম হারবী রহঃ, ইমাম ইবনে রজব রহঃ স্পষ্ট বলেছেন যে, এরাতে মেরাজ হওয়ার বিষয়টি প্রমাণিত নয়। - লাতায়েফুল মাআরেফ ১৩৪।
তাছাড়া এ রাতে বিশেষ কোন ইবাদত থাকলে এবং পরদিন বিশেষ রোযার বিধান থাকলে অবশ্যই তা হাদীস শরীফে উল্লেখ থাকতো এবং সাহাবী ও তাবেয়ীগণ তা পালন করতেন। কিন্তু এমন কিছুর প্রমাণ নেই। [মাসিক আল কাউসার, আগষ্ট-২০০৫, পৃষ্ঠা-১০] এবং [মাসিক আল কাউসার, আগষ্ট-২০০৬, পৃষ্ঠা-৭]
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


