জনপ্রিয় ব্লগার জ্বিনের বাদশা ভাইয়ের রোজার কথা পড়ে ছোটবেলায় আমার জ্ঞান হারানোর ঘটনা মনে পড়ে গেল।
১। তখন ক্লাস থ্রীতে পড়ি। আমি, ভাইয়া আর আমাদের এক চাচাতো ভাই আমরা তিন জন একই ক্লাসে পড়তাম। তিন ভাই একই ক্লাসে পড়তাম বলে আমাদেরকে স্কুলে সবাই আমাদেরকে তিন ভাই বলে চিনত
২। ক্লাস থ্রীতে আমি স্কুলে স্কাউটিং করতাম। সেই সুবাদে বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে ভলান্টিয়ার থাকতে হতো। তো একবার আমাদের মিরপুর সুইমিং কমপ্লেক্সে নিয়ে গেল। সেখানে কি যেন একটা সাতার প্রতিযোগীতায় আমাদের ভলান্টিয়ার থাকতে হবে। সাত সকালে উঠে কিছু না খেয়েই বাসা থেকে বের হলাম। প্রথমে সুইমিং কমপ্লেক্সের প্রবেশ পথে অনুষ্ঠানের প্রধান অতিথিকে সংবর্ধনা দেয়ার জন্য আধ ঘন্টার মত দাড় করিয়ে রাখল। এরপরে কিছুক্ষণ গ্যালারীতে বসে বসে সাতার কাটা দেখলাম। সুইমিং পুলের নীল পানি দেখতে ভালোই লাগতেছিল। একটু পরে একজন এসে আমাকে আর আরেকজনকে নিয়ে ভিতরে সিড়ির উপরে দাড় করিয়ে দিল। আমন্ত্রিত অতিথি দের স্বাগত জানানোর জন্য এই ব্যবস্থা। যেখানে দাড় করালো পাশেই লম্বা অডিটোরিয়ামে সাজানো টেবিল চেয়ারে অনেক খাবার দাবাড়। এমনিতেই সকালে না খেয়ে আসছি তার উপর খাবারের গন্ধে আমার তো পেটের ভিতর শুরু হলো ইদুর দৌড়। কিন্তু এতই বোকা ছিলাম যে কাউকে বলিওনাই যে আমার ক্ষুধা লাগছে......এরপরে নিজেকে আবিষ্কার করলাম অডিটোরিয়ামের একটা টেবিলের উপর। আর আমার চারপাশে প্রচুর লোকজন ভিড় করে রাখছে। কেউ একজন পানি নিয়ে আসলো। এরই মধ্যে কে যেন আমার হাফ প্যান্টের চেইন অর্ধেকটা খুলে ফেলছে
৩। তখন মনে হয় ক্লাস ফোরে পড়ি। স্কুল থেকে কিছুদূর হেটে আমরা বাস ধরতাম। হাটার পথে একটা বালু মাঠ ছিল। একদিন দেখি সেই মাঠে অনেক লোক গোল হয়ে কি যেন দেখতেছে। কাছে গিয়ে দেখলাম সাপের খেলা
এরপরে আরও কয়েকবার জ্ঞান হারাইছিলাম। কিন্তু ওগুলো লিখে এখন আমাদেরকে আর বিরক্ত করতে চাইনা। বিরক্তিকর লেখাটা এতক্ষণ কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




