ঈদ মুবারক।
১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ প্রতি বছরই ফিরে ফিরে আসে ভিন্ন মাত্রা নিয়ে। স্থান, কাল ও পাত্র ভেদে ঈদের আনন্দেও রকমফের ঘটে বটে! তবে ব্যক্তির ভিতরে অনুভবের বিষয়টা হয়ত খুবই কাছাকাছি। তবু বৈষয়িকতার পরাকাষ্ঠে বাঁধা মানুষ মাত্রই চেষ্টার কমতি নেই। সুখ হয়ত এই চেষ্টাচরিতের মধ্যেই অন্তর্নিহিত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখের সন্ধানে আত্মনিমগ্ন থাকুন এই প্রত্যাশা করি।
ফরাসী পর্যটক
ফ্রাসোয়া বার্নিয়ার ১৬৬৫ ও ১৬৬৬ সালের আগে/পরে আমাদের ভুখন্ডে এসেছিলেন বেশ দুই/একবার। ইউরোপের সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেছিলেন,
বঙ্গ মুলুক চালে-ডালে যেমন ভরপুর, তেমনি ভরপুর রয়েছে চিনিতে। সেসময়ে ইউরোপীয়ানদের মধ্যে একটা বহুল প্রচলিত প্রবাদ ছিল
'বাংলা রাজ্যে প্রবেশ করার জন্য রয়েছে শত দ্বার কিন্তু বেরুবার জন্য নেই একটিও। এই কথাটিকে শহুরে যাপিত জীবনে তুলনা করলে দেখা যায় সেখানে প্রবেশ ও বহির্গমনে শুধু একটাই পথ-দরজা। অপরদিকে গ্রামের বাড়িতে বসে খেয়াল করে দেখলাম প্রবেশের রয়েছে অসংখ্য গলিপথ। কিন্তু মায়াজাল থেকে বের হওয়ার নেই একটাও পথ।
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো...
...বাকিটুকু পড়ুন
দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা...
...বাকিটুকু পড়ুনতোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন