somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনাবরু, ছোট্ট আপু, আমি লজ্জ্বিত, হতাশ, ক্ষুদ্ধ...

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষুধার কষ্ট অনেক বেশী তাই না আপু? অবশ্যই কষ্টের। মৃত্যুর কষ্টের চেয়েও বেশী। তাই তো তুমি ক্ষুধার কষ্ট সইতে না পেরে চলে গিয়েছ বিধাতার কাছে। কারণ কেউ যে আর এগিয়ে আসেনি তোমার কষ্ট লাঘবে।

সোনাবরু, এ লিখাটি যখন লিখছি তখন শিল্পী হায়দারের গান শুনছি আর চোখ দিয়ে কেন জানি কান্নার লোনা জল নেমে আসছে।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ

আপু তুমি কি জান, পদ্মা সেতুর সমীক্ষার কথা বলে কত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে? ঈদের আগে রাস্তা মেরামত করতে গিয়ে কত টাকা গায়েব করা হয়েছে? তুমি কি জান মন্ত্রী ও সচিবরা অভিজ্ঞতা অর্জনের কথা বলে বিদেশ ভ্রমনে গিয়ে কত টাকা খরচ করে? কখনো কি শুনেছ, হোটেল শেরাটনে দারিদ্রতা নির্মূলের কৌশল বিষয়ক সেমিনারে কত খরচ হয়? বলতে পার আপু, কতশত কোটি টাকা একেকবার সংসদ অধিবেশনে খরচ হয়? জান তুমি, এভাবে কতদিকে কত বিলিয়ন টাকা অযথা খরচ হয়, লুটপাট হয়? তুমি কি জান এই হাজার কোটি টাকার কিয়দংশ দিয়ে তোমার কত বেলা খাবার ব্যবস্থা করা যেত?

সোনাবরু, কেন তোমাকে আমি এ প্রশ্ন গুলো করতে গেলাম? তুমি নিজেই তো তোমার মাকে প্রশ্ন করতে, মা, আমরা এত গরিব কেন? সবার বাবা আছে, আমাদের বাবা নেই কেন? ওই প্রশ্নের উত্তর তুমি পাওনি। পাওনি খেতে। তোমার মা চেষ্ঠা করেছিল, কিন্তু অভাবের কারণে পরপর দু'দিন দিতে পারেনি তোমার মুখে আহার। তোমার ছোট্ট শরীর তাই আর পারেনি ক্ষুধার কষ্ট সহ্য করতে। পরীক্ষায় প্রথম হওয়ার আনন্দ সেই কষ্টের কাছে ম্লান হয়ে গিয়েছে। তৈরি হয়েছে সমাজ ও জীবনের প্রতি এক অভিমান। সেই অভিমানের পর আত্মহত্যা করেই বুঝিয়ে দিয়েছ এই নষ্ট ও হৃদয়হীন সমাজের প্রতি তোমার ঘৃণা কতবেশী।

এভাবেই হয়তো এই সমাজকে বুঝাতে চেয়েছ কত কষ্টে ছিল তুমি। বুঝাতে চেয়েছ ক্ষুধার কষ্ট মৃত্যুর কষ্টের চেয়েও বেশী। কিন্তু এই নোংরা রাজনীতি, নিষ্টুর সমাজ কি তোমার সেই অভিমান, সেই কষ্ট বুঝার যোগ্যতা রাখে? কেউ কি বুঝার চেষ্ঠা করবে তোমার ভাইয়ের চোখে কিসের জল?

কারণ অসম্ভব নিষ্ঠুর হৃদয়হীন সমাজে জন্মেছ তুমি। এরা সবসময় ব্যস্ত থাকে শুধু নিজেকে নিয়ে, প্রতিপক্ষকে ঘায়েল করে নিজের ক্ষমতার পথ নিষ্কন্টক রাখতে। সেই ক্ষমতার লোভ ও দম্ভ ভূলিয়ে দিয়েছে তোমার মতো লক্ষ লক্ষ অসহায় শিশুর কথা। লোপ পেয়েছে মানবতা, দায়িত্বশীলতা, আদর্শ, ন্যায়নীতি, নৈতিকতা। প্রতিষ্ঠিত হয়েছে দূর্নীতি, স্বজনপ্রীতি, লুণ্ঠন, অবিচার।

আপুরে, বিধাতা তোমাকে এমন এক দেশে পাঠিয়েছে, যে দেশের প্রধানমন্ত্রী শান্তির জন্য নানা পুরস্কার পায়, জাতিসংঘে গিয়ে বিশ্ব শান্তির ফর্মূলা দেয়, কিন্তু তোমার মতো শিশুর ক্ষুধা লাঘবের জন্য কিছু করতে পারেনা। আরেকবার ক্ষমতায় আসার জন্য কত চিন্তা, কত কিছু করা হয় কিন্তু তোমার কষ্ট নির্মূলের জন্য কিছু করেনা। তাদের লোভের কাছে, স্বার্থপরতার কাছে, নিষ্ঠুরতার কাছে তোমার মতো শিশুর কষ্ট তুচ্ছ হয়ে যায়।

তাই কবি আবদুল হাই সিকদারের মতো ঠিক একই আহবান জানাচ্ছি। আপু পারলে, বিধাতাকে বলিও, প্রভু, বাংলাদেশ আজ আর কোনো মানবিক ভূখণ্ড নয়। ওখানে ১৬ কোটি লোক আছে, কিন্তু মানুষ নেই একজনও। এমন ভুবন রাখার আর কোনো প্রয়োজন আছে কি? এ কথা বলতে না পারলে অন্ততঃ বলিও, ওই দেশটাকে প্রভু রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের হাত থেকে রক্ষা কর। আমার মতো আরও লাখ লাখ শিশু ওখানে প্রতিদিন না খেয়ে থাকে। ঘরে ঘরে স্তূপীকৃত হয়ে আছে জমাটবাঁধা কান্না। মানুষের দুঃখের পাশে দাঁড়ানোর কেউ আজ আর নেই ওদেশে। ওখানকার আকাশ-বাতাস ভারী হয়ে আছে পাপে। প্রভু একটা কিছু কর..
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×