somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতিস্মর ....

২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া।

মুহূর্ত যায় জন্মের মত , অন্ধ জাতিস্মর
গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি , বিস্মৃত অক্ষর
ছেঁড়া তালপাতা পুঁথির পাতায়, নিঃশ্বাস ফেলে হাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই পাওয়া।

কালকেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি,
বেহূলা কখনো বিধবা হয়না এটা বাংলার রীতি।
ভেসে যায় ভেলা , এবেলা- ওবেলা একই সব দেহ নিয়ে
আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে।

জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারি কোলে
মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে...
বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে
কখনো গাঙর, কখনো কো পাই কপোতাক্ষর গানে
গাঙর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি
কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি
স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখিনা তাই
মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই।

তোমাকে চেয়েছি , ছিলাম যখন অনেক জন্ম আগে
তথাগত তার নিঃসঙ্গতা বিলীন অস্তরাগে।
তারই করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা
আমিও কাঙ্গাল হলাম, আরেক কাঙ্গালের পেতে দেখা
নতজানু হয়ে ছিলাম তখনো এখনো যেমন আছি
মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি
ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো , প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আর চুমু'র দিব্যি শুধু তোমাকেই চাই।

আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহূবার
আমিই ছিলাম তোমার কামনা, বিদ্রোহ, চিৎকার।
দুঃখ পেয়েছো যতবার, জেনো আমায় পেয়েছো তুমি
আমিই তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি।
যতবার তুমি জননী হয়েছো, ততোবার আমি পিতা
কতো সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা।
বারবার আসি আমরা দু'জন বারবার ফিরে যাই
আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই।

লিঙ্ক: http://www.box.net/shared/8l5i53bsw8
শিল্পী: কবির সুমন।

(গানের কথায় ভুল থাকতে পারে, সংশোধন করে দিলে কৃতগ্গ থাকবো)
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২১
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×