কাছের মানুষ......
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছু কিছু বই আছে যেগুলো কখবোই পুরনো হয়না। সাতকাহন, (উত্তরাধিকার-কালবেলা-কালপুরুষ), পার্থিব, গর্ভধারিণী........ এসব হলো আমার জীবনে পড়া শ্রেষ্ঠ বইগুলো। সুচিত্রা ভট্টাচার্যের "কাছের মানুষ" ও এমন একটা বই। ৩/৪ বছর আগে নাটক দেখেছিলাম। ভালোই লেগেচিলো যদিও উপন্যাস টা পড়ে যতটা অসাধারণ লাগে, নাটক দেখে সেই পর্যায়ের অসাধারণ লাগে নাই তখন। মনে হয়েছিলো উপন্যাসের ধারেকাছেও যায় নাই। এই বইটা প্রথম যখন পড়েছিলাম তখন বয়স ছিলো আঠারো। তখন একরকম লেগেছিলো। প্রায় ছ'বছর পর আবার পড়লাম। আরো বেশি করে ভালো লাগলো। এ এক অন্যরকম ভালোলাগা।মা-মেয়ের জীবনের বিভিন্ণ ধরণের উত্থান-পতন.. আর সম্পর্কের টানাপোড়েন। উপন্যাসের চরিত্রগুলো বড় বেশি জীবন্ত লাগলো নতুন করে। আশে পাশে যেনো দেখতে পাই হাজারো ঈণ্দ্রাণী, তিতির, বাপ্পা, আদিত্য, ছন্দা, শুভাশীষ কিংবা টোটো... জানিনা কেনো, এইবার উপন্যাস পড়ার পর , নাটকটার সাউন্ডট্র্যাকটা খুব শুনতে ইচ্ছে করলো... অনেক খুঁজেপেতে গানটাও পেলাম অন্তর্জালে...
শেয়ার করলাম তাই .... সামিনার গলা-বাপ্পা'র সুর...চমৎকার কম্পোজিশন...
এক মানুষের হাত ধরে রই, সংসার বলে তাকে
অন্য মানুষ মেঘের রাতে, বৃষ্টি ধরে রাখে
মেঘের গায়ে হাত দিয়ে পাই...
বৃষ্টি কোথায়? অশ্রূতে ছল ছল..
এই যে আমার চোখটি দিয়ে
পড়ছে বলো কার বা চোখের জল...
পাগল রাতে ঝড়ের ভেতর ওড়াই আলো, ফানুস
আঁধারগুলো নিংড়ে মনে, সংসার মানে
কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ...
ডাউনলোড লিঙ্ক :
http://www.mediafire.com/?wzgmmmmnyjn
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন