somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার সন্তানটিকে যদি ভালবাসেন -

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) কাজের লোক থাকলেও, তাকে দিেয় ঘরের যাবতীয় সব কাজ, ঘরঝাড়ু, টয়লেট সাফ করা থেকে শুরু করে রান্নাবাড়া পর্যন্ত - করান। কাজকে ভালবাসতে শিখান। কাজের যে কোন শ্রেণিভাগ নেই, সব কাজই যে যার যার ক্ষেত্রে সমান গুরুত্ব বহন করে তা তাকে শেখান। এতে করে সে হবে সব কাজে পটু, শিখবে আত্মনির্ভরশীলতা, দায়িত্বশীলতা, আর সমাজের সকল পেশাজীবি মানুেষর প্রতি হবে শ্রদ্ধাশীল। অলসতা বর্জন করে কর্মস্পৃহা - এই হোক তার বাল্যশিক্ষা।
২) "না" শব্দটির সাথে তাকে বেশী বেশী পরিচিত করান। তার সব আবদার কখনোই পূরণ করবেন না, তা যতই আপনার সাধ্যের নাগালে থাকুক না কেন। ক্রমাগত আদরের "হাঁ" তাকে "আদরের বাঁদর" করে তুলবে। বেপরোয়া কিশোর বয়সে অনভ্যস্ত তাকে "না" আপনি কখনোই শোনাতে পারবেন না। এই বয়সে সে যত বেশী "না" শুনবে, পরবর্তীতে তত বেশী সুখকর "হাঁ" তার জীবনে বয়ে আসবে। "না" শোনার ছোট ছোট দুঃখগুলো তাকে আরও বড় বড় দুঃখ সহনশীল করে গড়ে তুলবে।
৩) তাকে সব ধরনের খাবারে অভ্যস্ত করে তুলুন। অপছন্দের খাবারগুলো খেতে জোড় করুন। অপছন্দের খাবারের তালিকা যত ছোট হবে, তার এবং আপনার জীবন ততই সহজ হবে। যে কোন পরিস্থিতিতে খাবারের অসুবিধা তার জীবনে যাতে কখনোই না আসে সে ব্যবস্থা করুন।
৪) অন্তত একটি পোষা প্রাণীর সাথে তাকে বড় হতে দিন। খেয়াল রাখুন যাতে সে অন্যান্য পোকামাকড়দের প্রতিও সদয় হয়। মানুষ ছাড়াও পৃথিবীর অন্যান্য প্রাণীদের প্রতি তার ভালবাসা গড়ে উঠুক। নিজস্ব বাগান থাকলে তা পরিচর্যায় তাকেও সাথে রাখুন।
৫) স্কুলের রিপোর্টকার্ডকে কখনোই গুরুত্ব দিবেন না। তার শেখার পদ্ধতি খেয়াল করুন, প্রায়োগিক ব্যবহার খেয়াল করুন, নিজে নিজে শিখতে উৎসাহিত করুন। মুখস্থ বিদ্যার তুলনায়, আত্মস্থ আর হৃদয়ঙ্গম, সর্বাপেক্ষা ব্যবহারিক বিদ্যা অনেক শ্রেয়। সারাজীবনই তাকে ক্রমাগত শিখে যেতে হবে। কোন কিছু হৃদয়ঙ্গম করার সঠিক পদ্ধতির শিক্ষা এক্ষেত্রে তার জীবন কিছুটা হলেও সহজ করে তুলবে।
৬) তাকে হিসাবী মানুষ হিসেবে গড়ে তুলুন। মাঝে মধ্যে আপনার আর্থিক হিসাবের খাতায় তার হস্তাক্ষরও থাকতে দিন। আপনার আর্থিক অবস্থার মিথ্যািচত্র তাকে উচ্চািভলাষী করে তুলতে পারে। তদুপরি, বেহিসাবী আগোছাল জীবন চলচিত্রেই মানানসই বাস্তব জীবনে নয়।
৭) সামান্য অভাব তাকে বুঝতে দিন। অভাবী মানুষ সবসময় সম্পত্তির প্রতি যত্নবান হয়, কারন তার হারানোর ভয় থাকে। আপনার কষ্টার্জিত সম্পত্তি রক্ষার দািয়ত্ব তাকেই নিতে হবে।
৮) সাংস্কৃতিক যে কোন একটি ক্ষেত্রে তাকে শেখার সুযোগ দিন, উদ্বুদ্ধ করুন। মানসিক সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে তার মানসিক পরিপক্কতা আসুক। মনের ভাব প্রকাশের চমৎকার মাধ্যমগুলো থেকে তাকে বঞ্চিত করবেন না।
৯) নৈতিক শিক্ষার জন্য তাকে "ঈশপের গল্পসমগ্র" বইটি উপহার দিন। গল্পচ্ছলে চমৎকার এই বইটি থেকে নেওয়া নীতিশিক্ষায় তার গোড়াপত্তন হোক।
১০) তাকে দৈনিক কমপক্ষে ১ ঘন্টার জন্য "Meditation" - এর দীক্ষা দিন। নিজেকে নিজে দেখার অভ্যাস আর আত্মদৃিষ্টর নয়ন তাকে রাগ, অহংকার, মিথ্যাচার ত্যাগ করে ধৈর্যশীল, চিন্তাশীল, অধ্যাবসায়ী, দূরদৃিষ্টসম্পন্ন আর মনযোগী করে তুলবে। মানবিক এইসব গুণাবলীই হবে তার জীবনের সবচেয়ে বড় সম্বল।
উপরের সবকিছুর সফলতা নির্ভর করবে একটি বিষয়ের উপর - আপনার নিজেরও আচার-অভ্যাস পরিবর্তন করুন। উপযুক্ত সুস্থ পরিবেশ তাকে উপহার দিন। বাইরের পরিবেশের প্রভাব হয়ত আপনার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু পারিবারিক পরিবেশ সম্পূর্ণভাবে আপনার আয়ত্ত্বে। সন্তানকে যেরূপে দেখতে চান, নিজের মােঝও সেই গুণগুলো নিেয় আসুন। অনুকরণপ্রিয় শিশুটি আপনাকে দেখেই তার জীবনের শ্রেষ্ঠ শিক্ষাগুলো লাভ করুক!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×