বোয়াল মাছ
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বয়স সম্ভবত তেরো কি চৌদ্দ বছরের কিশোরের সবকিছুতেই আগ্রহ ও কৌতুহল থাকে বেশি, এর ব্যতিক্রম হয়নি আমার ক্ষেত্রেও। বাড়ির বিশাল পুকুরে বাড়ির সকল আবাল-বৃদ্ধ মাছ ধরার উৎসবে মেতেছিল সেদিন। প্রতি বছর রমজানের শেষের দিন ও হযরত আকবর শাহ (রা

এর ওৗরশের দিন আমাদের সমাজ তথা বাড়ির সকলে মাছ ধরার উৎসব পালন করি। মাছ ধরার জাল থাকুক আর নাই থাকুক প্রয়োজনে অন্য এলাকা হতে জাল ভাড়া করে আমাদের সিনিয়ররেরা মাছ ধরত; পুকুরের মধ্যখানে গিয়ে মাছ ধরার জন্য কলাগাছ দিয়ে বা মুলীবাশ দিয়ে একধরনের ভেলা তৈরী করত। এই বিশেষ ভেলাতে উঠে পুকুরের মধ্যখানে গিয়ে জাল দিয়ে মাছ ধরার দারুন লোভ ছিল আমার, কিন্তু আমি যে ভালোমত জালটাই পানিতে ছুড়তে পারতাম না তারপর ও খুবই ইচ্ছে হতো পুকুরের মধ্যখানে গিয়ে জাল ফেলি। সিনিয়ররা ধমক দিতো, চোখ রাঙাতো ভেলায় উঠতে দিত না। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বড় মাছ ধরার জন্য বিশেষ্ঘদের বিশেষ জাল থাকতো যেমন- বড়ফোটা ওয়ালা, মাঝারী ফোটাওয়ালা অর্থাৎ কৈ জাল, মইল্লে জাল, বোয়াল জাল ইত্যাদি ইত্যাদি নাম জালের। এতধরনের মাছধরার জাল থাকলেও আবার সবাই যে মাছ ধরতে পারে কিংবা সবার জালে যে মাছ লাগে তা সঠিক নয় এখানে প্রচলিত একটি কথা আছে- তা হলো মাচ্ছো ভাগ্য অর্থাৎ মাছে পাওয়ার ভাগ্য বা তকদির বলে। আমার এলাকায় সর্বজনবিদীত ও সবার জানামতে সবচেয়ে মাচ্ছো ভাগ্য হচ্ছে ভাতিজা কামাল-জামাল-জালাল ও ভাতিজা সামসু। এরা মাছ ধরতে নামা মানেই তাদের কাচা বা বালতি ভর্তি মাছ আর মাছ.......চলবে

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,...
...বাকিটুকু পড়ুন