দীর্ঘ বিরতীর পর ২০১২/১৩ মৌসুমে কালই
প্রথম মাঠে নামলেন ফুটবল কিং লিও মেসি।খেলার
কথা ছিল হামবুর্গের বিপক্ষেই কিন্তু হঠাৎ
হালকা ইনজুরি আক্রান্ত হয়ে আর
খেলা হয়নি সে ম্যাচে।এজন্য অবশ্য বার্সাকে বেশ
বড় একটা টাকার অংক ছেড়ে দিতে হয়েছে।
কোচ ভিলানোভার অধীনে কালই প্রথম
খেলতে নেমেছিলেন মরোক্কোর নির্বাচিত একাদশ
রাজা ক্লাব অ্যাতল্যাটিকোর বিপক্ষে।নতুন কোচ
অধীনায়কের বাহু বন্ধনীও পরিয়ে দিয়েছিলেন সময়ের
সেরা ফুটবলারের বাহুতে।
আর মৌসুমের প্রথম ম্যাচেই দারুন এক হ্যাট্রিক
করে বুঝিয়ে দিলেন গোল বন্যা গত
মৌসুমে যেখানে শেষ করেছিলেন এই মৌসুমে ঠিক
সেখান থেকেই শুরু করেছেন।
দীর্ঘ বিরতী তাঁর পায়ে কোনো মরচে ধরাতে পারেনি।
কালকের ম্যাচে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল
সানসেজ ও অ্যাফেলাই এর ফরমে ফেরা।এই
মৌসুমে ক্লাব ছাড়ার একটা গুঞ্জন ছিল কিন্তু
অ্যাফেলাই কাল যেভাবে খেলেছেন
তাঁকে ক্লাবে রেখে দেওয়াই হবে উত্তম কারণ
প্রয়োজনে ইনিয়েস্তার যোগ্য রিপ্লেসম্যান
হতে পারেন অ্যাফেলাই।অন্যদিকে সানসেজ ছিলেন
দারুন ফরমে...কালকের ম্যাচে মেসি হ্যাট্রিক করলেও
আমার ব্যক্তিগত ম্যান অফ দ্যা ম্যাচ আলেক্সিস
সানসেজ।২টি গোল করার পাশাপাশি করিয়েছেন
২টি অ্যাসিস্টও।
যদিও জাদুকরি কোনো পাসের পসরা ছিলনা কালকের
ম্যাচে তারপরও বলতে পারি গ্রেট গার্দিওলার মত
নতুন কোচ ভিলানোভাও বার্সার নিজস্ব কৌশলগত
ফুটবল খেলেই সুন্দর খেলা উপহার দিবেন
বিশ্ববাসীকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





