somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুপার মুন ২০১৩

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুপার মুন ২০১৩

আমরা সকলেই জানি চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার। তাই এই পথ উপবৃত্তাকার হওয়ায় চাঁদ কখনো পৃথিবীর কাছে আসে আবার কখনো পৃথিবী থেকে কিছুটা দূরে সরে যায়।



পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার প্রায়। চাঁদ যখন পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে থাকে তখন তার দূরত্ব হয় ৪,০৬,৩০০ কিলোমিটার প্রায়। অন্যদিকে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে বেশি কাছে আসে তখন তার দূরত্ব হয় ৩,৫৬,৭০০ কিলোমিটার প্রায়।




এইভাবে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে এবং সেই একই সময়ে যদি পূর্ণিমা হয় তখন স্বাভাবিক সময়ের চেয়ে চাঁদ বেশ খানিকটা বড় আর উজ্জ্বল দেখায়। তখন চাঁদকে মোটামুটি ১৬% পর্যন্ত বড় আর ৩০% পর্যন্ত বেশি উজ্জ্বল দেখা যেতে পারে।




যেমন আজ রাতে চাঁদে পৃথিবীর অনেকটাই কাছে চলে আসবে। তখন চাঁদ আর পৃথিবীর মাঝে দূরত্ব থাকবে মাত্র ৩,৫৬,৯৯১ কিলোমিটার প্রায়। এদিকে আজ কিন্তু পূর্ণিমাও। ফলে আজকের চাঁদ হবে অন্য যে কোনো স্বাভাবিক পূর্ণিমার চাঁদের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আর বড়। এই বড় আর সু-উজ্জ্বল চাঁদকেই বলা হয় “সুপার মুন”।



অর্থাৎ চাঁদ তার কক্ষপথে আবর্তন কালে পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এলেই তাকে “সুপার মুন”বলে।

দুবছর আগে ২০১১ সালের ১৯শে মার্চ ছিলো পূর্ণিমা, আর সেইদিন চাঁদ আর পৃথিবীর দূরত্ব ছিলো ৩,৫৬,৫৭৫ কিলোমিটার প্রায়, তাই সেই রাতটি ছিলো সুপার মুনের রাত। সেদিন আমি একটি উন্মুক্ত“চাঁদ দেখার আয়োজন” করে ছিলাম। আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে আজও তেমন একটা আয়োজন করার ইচ্ছে আছে। আশা করি আপনারও যারযার অবস্থানে থেকে দেখবেন এই সুপার মুন। আজ যদি মিস করে ফেলেন তাহলে পরবর্তী সুপার মুনের জন্য অপেক্ষা করতে হবে। ২০১৪ সালের ১০ই আগস্ট পর্যন্ত।


এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×