somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আছে জল – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নাম : আমার আছে জল
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : সমকালীন উপন্যাস
প্রথম প্রকাশ : ১৯৮৫
প্রকাশক : শিখা প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৬৪



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

কাহিনী সংক্ষেপ :
দিলু নাইনে পড়া কিশোরী মেয়ে। দিলু আর তার পরিবারের লোকেরা সকলে মিলে এক শীতের ভোরে সোহাগী ষ্টেশনে এসে নেমেছে। তারা যাবে নীলগঞ্জ ডাকবাংলো। দিলুদের সাথে আছে দিলুর বড় বোন নিশাত, নিশাতের পাঁচ বছরের ছেলে বাবু, দিলুর মা রেহানা বেগম, তার দূরসম্পর্কের ভাগিনা সাব্বির, দিলুর বাবা ওসমান সাহেব, আর জামিল।

সোহাগী ষ্টেশন থেকে নীলগঞ্জ অনেকটা দূরের পথ, তাদের নেয়ার জন্য সেখান থেকে একটা জিপ আসার কথা ছিলো। জানা গেলো জিপটি নষ্ট হয়ে গেছে, তাই তাদের নেয়ার জন্য দুটি গরুর গাড়ি আর একটি মহিষের গাড়ি পাঠানো হয়েছে।

খুব বাজে রকম ভাবে শেষ হল নীলগঞ্জ ডাকবাংলোতে দিলুদের প্রথম রাত। কিন্তু দ্বিতীয় দিন শুরু হল চমৎকার ভাবে। এরমধ্যে নিশাত আর সাব্বিরের মধ্যে কিছুটা আলাপ হল। প্রথম আলাপেই সাব্বির তার ভালোলাগার কথা নিশাতকে জানিয়ে দিলো। সাব্বির বিদেশে থাকে কিছুদিনের ছুটিতে এসেছে দেশে বেড়াতে। সে ইঞ্জিনিয়ার, সেই সাথে বড় ফটোগ্রাফার।

নীলগঞ্জের ওসি সাহেবের সাথে পাখি শিকারের আয়োজন হল। ওসমান সাহেব, দিলু, নিশাত আর জামিল বোটে করে রওনা হল শিকারে। ওসমান সাহেব বেশ কয়েকটি বালি হাস শিকার করলেন। রাতে সেই বালি হাস রান্নার আয়োজন করলো সাব্বির। সে বালি হাস ৮ ঘণ্টা টক দইয়ে ডুবিয়ে রেখে কেটলিতে পানি গরম করে কেটলির নাল দিয়ে যে বাষ্প বের হচ্ছে তাতে সেই হাস স্টিম করে হাসের পেটে রসুন ভরে আগুনে ঝলসে বিশেষ এই রান্নাটি করেছে। সেটি খেতে খুবই সুস্বাদু হয়েছে।

এদিকে জামিলের সাথে দিলুর গল্প করা আর কথা বলাটা নিশাদের ভালো লাগে না। তার ধারনা এতে করে দিলুর জামিলের প্রতি এক ধরনের ভালোলাগা তৈরি হবে, সেটা হবে প্রেমের কাছাকাছি। দিলু আসলেই জামিলের প্রেমে পরে যায়। নাইনে পড়া দিলু তার চেয়ে তিনগুণ বেশী বয়সী জামিলের প্রতি এইযে এক তরফা প্রেম সেটা সাব্বির নিমিষেই ধরে ফেলে।

রাতে নিশাত দিলুকে ডেকে তার পুরনো দিনের কথা বলতে শুরু করে। নিশাত জানায় সে যখন দিলুর বয়সী ছিল সেই সময় জামিল ভাইয়ের সাথে তার সম্পর্ক তৈরি হয়। এমন কি তারা বাড়ি থেকে পালিয়ে যাবার পরিকল্পনাও করে। কিন্তু পরে তার বিয়ে হয়ে যায় কবিরের সাথে। নিশাত এখনও জামিলকে মনে মনে ভালোবাসে বিষয়টা দিলু বুঝতে পারে। এটা বুঝতে পেরে দিলুর মন ভেঙ্গে যায়। পরদিন সকালে দিলুর লাস ভাসতে দেখা যায় বাংলোর পিছনের বড় পুকুরটিতে।

----- সমাপ্ত -----

=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×