somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি বিলাস

২৫ শে মে, ২০২১ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভয় দেখাচ্ছে "ইয়াস"
যার বাংলা অর্থ "হতাশা"
হতাশাকে সাথে নিয়েই যাচ্ছি আমরা আশ্রমে।

আমাদের আশ্রম বিচ্ছিন্ন একটা দ্বীপের মত জায়গায়।
যে দ্বীপের বাসিন্দা আমরা ছাড়া মাত্র দুই জন মানুষ এবং অনেকগুলা পশু-পাখি।
বর্ষাকালে যাতায়াতের একমাত্র মন্দিরের রাস্তাটা যখন ডুবে যায় তখন নৌকা ছাড়া কোন উপায় থাকেনা।
রাতের বেলা চিতাখোলা, মন্দির, জঙ্গল, গাছপালা, পশুপাখি সবটাই আমাদের আশ্রম।
এক কথায় পুরো দ্বীপটাই আমাদের।
আশ্রমের তিন দিকে তিনটা গ্রাম মাঝখানে একটা খাল আর চারিদিকেই খোলা প্রান্তর, যাকে বলে তেপান্তরের মাঠ।(শুধু মাত্র শুকনো মৌসুমে)

আশ্রমের জন্য জায়গা কেনা হইছে প্রায় ৬ বছর হতে চলছে।
বিগত ছয় বছরে অনেকগুলো দিন-রাত আমরা আশ্রমে থেকেছি কিন্তু কখনোই ঝুম বৃষ্টিতে থাকা বা যাওয়া হয়নি।
ঝুম বৃষ্টিতে আশ্রমে আশ্রয় নেয়ার মতন ঘর ছিলো না।
এখন বিশাল বড় একটা টিনের ঘর আছে।

খোলা প্রান্তরে যখন ঝুম বৃষ্টি হয় (ইংলিশে যাকে বলে cats & dogs)
তখন চারপাশের পরিবেশ হয় দেখার মত আর টিনের ঘর হলে তো কথাই নেই!

রাতের বেলা একটানা ২/৩ ঘন্টা বৃষ্টির পর যখন মেঘের আড়াল থেমে চাঁদ মামা উঁকি দেয় তখন অদ্ভুত, রহস্যময় লাগে............... চিতাখোলা, মন্দির, আশ্রম ...... অদ্ভুত, সত্যিই রহস্যময় !!!

("গল্প কিন্তু গল্প না" শেষ অংশ আজকে রাত ১২টার পর চিতাখোলায় বসে পোষ্ট করা হবে)

===========================================================

ঘোষণা : উপরের লেখাটুকু বন্ধু হীরা লিখেছে ওর ফেসবুক ওয়ালে।
“গল্প কিন্তু গল্প না” এর শেষ অংশ হীরা আজ রাতে পোস্ট করবে ওর ফেসবুক ওয়ালে। আমি বাড়ি ফিরে পরদিন সামুতে তা শেয়ার করবো।
আশ্রম : আমাদের মনের কোনের ছোট ছোট স্বপ্নগুলিকে আশ্রয় দিতেই এই আশ্রম, স্বপ্নের আশ্রম।


দুর্যোগের বাইরে থাকলে আনন্দে থাকা যায়। ইয়াসের তান্ডবের বাইরে থাকুক আমাদের বাংলাদেশ এই প্রার্থনা।



শেষে শুধু অঞ্জন ও নীল দত্তের একটি গানের কথা জুড়ে দিলাম আমি।

হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ
হয়তো নামবে এসিড বৃষ্টি অসময়
হয়তো সূর্য্যের রঙ হয়ে যাবে ঘোলাটে
হয়তো গলে যাবে হিমালয়

তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।

হয়তো সূর্য্যের তাপে ছারখার হয়ে যাবে হেলসিনকি
হয়তো বরফ পরবে কোলকাতায়
হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ
হয়তো চলবে না গাড়ি রাস্তায়

তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২১ দুপুর ২:৪৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×