হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারতের কথা আমরা সকলেই জানি। আমি এটিকে পড়ছি একটি কল্পকাহিনীর সাহিত্য হিসেবে। পড়তে গিয়ে দেখলাম কিছু গাছের কথা উল্লেখ আছে এই অতি-প্রাচীন বইটিতে। সেখান থেকে কোনো গাছ চিনতে পারলে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে রইলো।
মহাভারতে উল্লেখিত গাছ - ০০১ : আকন্দ

অন্যান্য ও আঞ্চলিক নাম : রক্ত আকন্দ, লাল আকন্দ, অর্ক, সুর্য্যাহবয়, ক্ষীরী, সদাপুষ্প, বিকীরণ, মন্দার, বসুক,অলর্ক, রাজাহব, দিব্যপুম্পিক, হ্রাসভাগনি, অর্কনাম, অর্কপর্শ, বিকীরণ, রক্তপুষ্প, শুরুফল, আস্ফোত।
Common Name : Crown flower, bowstring hemp, crownplant, giant calotrope, Giant Indian Milkweed, Giant Milk Weed, swallow-wort
Scientific Name : Calotropis gigantea
সেই সময় আয়োদ ধৌম্য নামে এক ঋষি ছিলেন।
উপমন্যু, আরুণি ও বেদ নামে তাঁর তিন জন শিষ্য ছিলো।
তিনি তাঁর শিষ্য উপমন্যুকে আদেশ দিলেন - তুমি আমার গো রক্ষা কর।
উপমন্যু সারাদিন গরু চরিয়ে সন্ধ্যায় গুরুকে প্রণাম করতে লাগলেন।
একদিন গুরু জিজ্ঞাসা করলেন ,বৎস, তুমি কি খাও? তোমায় বেশ স্থূল দেখছি ।
উপমন্যু বললেন ,আমি ভিক্ষা করে জীবিকা নিবার্হ করি।
গুরু বললেন , আমাকে নিবেদন না ক'রে ভিক্ষান্ন ভোজন করা উচিৎ নয়।
তারপর থেকে উপমন্যু ভিক্ষাদ্রব্য এনে গুরুকে দিতেন।
তথাপি তাঁকে পুষ্ট দেখে গুরু বললেন, তুমি যা ভিক্ষা পাও সবই তো আমি নিই, তুমি এখন কি খাও?
উপমন্যু বললেন, প্রথমবার ভিক্ষা করে আপনাকে দিই, তারপর আবার ভিক্ষা করি, তাতেই আমার জীবিকা র্নিবাহ হয়।
গুরু বললেন, এ তোমর অন্যায়, এতে অন্য ভিক্ষাজীবিদের ক্ষতি হয়, তুমি লোভী হয়ে পড়ছো।
তারপর উপমন্যু একবার মাত্র ভিক্ষা করে গুরুকে দিতে লাগলেন।
গুরু আবার তাকে প্রশ্ন করলেন, বৎস , তোমাকে তো অতিশয় স্থূল দেখছি, এখন কি খাও?
উপমন্যু বললেন, আমি এই সব গরুর দুধ পান করি।
গুরু বললেন, আমার অনুমতি বিনা গরুর দুধ পান করা অন্যায়।
উপমন্যু গরুর দুধ পান করা বন্ধ করলেন।
উপমন্যু তারপরেও স্থূলকায় রয়েছেন দেখে, গুরু বললেন, এখন কি খাও?
উপমন্যু বললেন, স্তন্যপানের পর বাছুররা যে ফেন উদগার করে তাই খাই।
গুরু বললেন, এই বাছুররা দয়া করে তোমার জন্য প্রচুর ফেন উদগার করে, তাতে এদের পুষ্টির ব্যাঘাত হয়; ফেন খাওয়া ও তোমার উচিৎ নয় ।
গুরুর সকল উপদেশ মেনে নিয়ে উপমন্যু গরু চরাতে লাগলেন। একদিন তিনি ক্ষুধার্ত হয়ে আকন্দ পাতা খেলেন। সেই ক্ষার তিক্ত, রুক্ষ, তীক্ষ্ম বস্তু খেয়ে তিনি অন্ধ হলেন এবং চলতে চলতে কূপের মধ্যে পড়ে গেলেন। সূর্যাস্তের পর উপমন্যু ফিরে এলেন না দেখে আয়োদ ধৌম্য বললেন, আমি তার সকল প্রকার খাদ্যই নিষিধ করেছি, সে নিশ্চয় রাগ করেছে, তাঁকে খোঁজা উচিৎ। এই বলে তিনি শিষ্যদের সঙ্গে বনে গিয়ে ডাকলেন , বৎস , উপমন্যু কোথায় আছ, এস ।
উপমন্যু কূপের ভেতর থেকে উত্তর দিলেন , আমি আকন্দ পাতা ভক্ষণের ফলে অন্ধ হয়ে এখানে পড়ে গেছি। ধৌম বললেন, তুমি দেববৈদ্য অশ্বিনীকুমারদ্বয়ের স্তব কর , তাঁরা তোমাকে চক্ষুষ্মান করবেন।

সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




