
রন্টি গেছে বেড়াতে। রাতে একটি হোটেল কাম রেস্টুরেন্টে গিয়ে হাজির হলো রন্টি।
হোটেলের মালিক জানালো এখানে এক রাত থাকতে হলে সবচেয়ে কম ভাড়ার যে রুমটি আছে সেটির জন্য ৩,৫০০ টাকা দিতে হবে।
রন্টি বললো ঠিক আছে, কিন্তু আগে আমি রুমটা দেখে নিতে চাই। পছন্দ হলে থাকবো, পছন্দ না হলে চলে যাবো।
হোটেল মালিক বললো, আমাদের হোটেলের নিয়ম হচ্ছে আগে রুম দেখতে হলে কাস্টমারকে ৫,০০০ টাকা কাউন্টারে জমা রখতে হয়।
রন্টি ৫,০০০ টাকা কাউন্টারে জমা রেখে বয়ের সাথে রুম দেখতে গেলো। সেই সুযোগে হোটেল মালিক তাঁর হোটেলের পাশের কশাইখানায় গিয়ে রন্টির দেয়া ৫,০০০ টাকা কশাইকে দিয়ে দিলো কশাইয়ের কাছ থেকে বাকিতে কেনা খাশির দাম হিসাবে।
কশাই ৫,০০০ টাকা হাতে পেয়ে সাথে সাথেই পাশের চায়ের দোকানে বসা দু্জন চোরকে সেই টাকাটা দিয়ে দিলো। কারণ কশাই এই চোরদের কাছ থেকেই বাকিতে চুরি করা খাশিটি কিনেছিলো।
এবার চোরেরা হাতে টাকা পেয়েই দৌঁড়ে গেলো সেই হোটেল কাম রেস্টুরেন্টে। হোটেলের মাকিককে চোর দুজন ৫,০০০ টাকা দিলো গত এক মাসে তার রেষ্টুরেন্টে খাওয়ার বকেয়া বিল হিসেবে।
এদিকে এতোক্ষণে রন্টি রুম দেখে ফিরে এসে জানালো তার রুম পছন্দ হয়নি। হোটেল মালিকের কাছ থেকে ৫,০০০ টাকা ফেরত নিয়ে সে অন্য হোটেলে রুম দেখতে চলে গেলো।
হিসেবটা যে কোনদিক দিয়ে কি হয়ে গেলো, তাই বুঝা গেলো না!!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


