somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝর্ণাধারা - ০৩

৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি তোলার স্থান : হাটুভাঙ্গা ঝর্ণা, মীরসরাই, চট্টোগ্রাম, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৭/২০১৬ইং
GPS coordinates : 22°42'40.0"N 91°38'04.3"E

বছর পনের আগেও ঝর্ণা বললতেই দেশের মানুষ চিনতো মাধবকুণ্ড ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা, বান্দরবানের শৈলপ্রপাত এই হাতে গোনা কয়েকটিই। কিন্তু এখন জানা যায় আমাদের দেশে প্রচুর ঝর্ণা আছে। আমি নিজে অল্প কয়েকটি ঝর্ণা দেখার সুযোগ পেয়েছি। ব্যাকপেইন আর বিশাল ভূড়ি নিয়ে ২০১৬ সালে সাহস করে গিয়েছিলাম মিরসরাই ঝর্ণা অভিযানে। ২ দিনে গোটা আট-নয় টা ঝর্ণা দেখেছিলাম।

২০১৫ সালে কাশ্মীম ভ্রমণের সময় সেখানেও কয়েকটি ঝর্ণা বা বলা ভালো পাহাড়ি ছড়া দেখার সুযোগ হয়েছে। সেই সব ঝর্ণার ৫টি ছবি রইলো।


সহস্রধারা (১নং ঝর্ণা)


ছবি তোলার স্থান : সীতাকুণ্ড, চট্টোগ্রাম, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৭/২০১৬ইং
GPS coordinates : 22°36'51.5"N 91°41'35.2"E

আসলে সহস্রধারা এক ও সহস্রধারা দুই নামে দুটি ঝর্না আছে। দুটি ঝর্ণাই দেখতে সুন্দর। তবে এক এর চেয়ে তুই দেখতে অনেক অনেক বেশী সুন্দর এবং সেখানে পৌছানোটাও বেশ কষ্টকর। আগামীতে সহস্রধারা দুই এর ছবিও দিবো।

সহস্রধারা এক ঝর্নায় যেতে অনেকগুলি সিঁড়ি ভেঙ্গে নামতে হয়। নামতে যেমন তেমন, সিঁড়ি টপকে উঠার সময় অবস্থা বেগতিক হয়ে য়ায়।

সহস্রধারা (১নং ঝর্ণা)


ছবি তোলার স্থান : সীতাকুণ্ড, চট্টোগ্রাম, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৭/২০১৬ইং
GPS coordinates : 22°36'51.5"N 91°41'35.2"E


ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!
অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,
গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
ঝর্ণা!
পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!
ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু|
মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে,
চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,
ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা!
ঝর্ণা!
এস তৃষার দেশে এস কলহাস্যে -
গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে,
ধূসরের ঊষরের কর তুমি অন্ত,
শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত;
ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণা;
ঝর্ণা!
শৈলের পৈঠৈয় এস তনুগত্রী!
পাহাড়ে বুক-চেরা এস প্রেমদাত্রী!
পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো,
হরিচরণ-চ্যুতা গঙ্গার প্রায় গো,
স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা!
ঝর্ণা!
মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে
ওলো চঞ্চলা ! তোর পথ হল ছাওয়া যে!
মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে;
মেখলায়, মরি মরি, রামধনু ঝলকে
তুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা
ঝর্ণা!
----- সত্যেন্দ্রনাথ দত্ত -----




খৈয়াছড়া ঝর্ণা


ছবি তোলার স্থান : খৈয়াছড়া, মীরসরাই, চট্টোগ্রাম, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৭/২০১৬ইং
GPS coordinates : 22°46'11.1"N 91°36'44.8"E

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪.২ কিলোমিটার পূর্বে খৈয়াছড়া ঝর্ণা অবস্থান। মহাসড়ক থেকে নিজস্ব গাড়ি বা সিএনজি ভাড়া করে বেশ কিছুটা পথ এগিয়ে তারপরে বাকি পথটুকু ঝর্ণার জল বয়ে যাওয়ার ঝিরি পথ ধরে পায়ে হেঁটে পৌছতে হয় খৈয়াছড়া ঝর্ণার পাদদেশে। খুব একটা চড়াই উতরা নেই এই পথে। পাহার ট্রেকিং করতে হয়না বলে মোটামুটি সহযেই পৌছানো যায় ঝর্ণাটির কাছে। তবে খৈয়াছড়া ঝর্ণায় মোট ৯টি ধাপ রয়েছে। সেই ধাপগুলি দেখতে হলে খুবই বিপদজনক ভাবে পাহাড়ের গাঁবেয়ে উঠতে হয়।


হাটুভাঙ্গা ঝর্ণা


ছবি তোলার স্থান : হাটুভাঙ্গা ঝর্ণা, মীরসরাই, চট্টোগ্রাম, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৭/২০১৬ইং
GPS coordinates : 22°42'40.0"N 91°38'04.3"E


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঝর্ণাধারা - ০১
ঝর্ণাধারা - ০২

=================================================================
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×