somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জমিদার বাড়ি দর্শন : ০০৪ : আমিনপুর ঠাকুর বাড়ি

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। সেই সমস্ত ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি বিশেষ অবস্থান দখল করে আছে জমিদার বাড়িগুলি। এই জমিদার বাড়িগুলি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।


নানান যায়গায় বেড়াবার সময় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট-বড় নানান ধরনের রাজবাড়ি, জমিদার বাড়ি, নবাব বাড়ি, পোদ্দার বাড়ি, বনিক বাড়ি, বাবুর বাড়ি, ঠাকুর বাড়ি, কুঠি বাড়ি, কাচারি বাড়ি, চৌধুরী বাড়ি সহ শত-শত পুরনো বাড়ি ঘর দেখার সুযোগ আমার হয়েছে। আমার দেখা সেই সমস্ত বাড়িগুলি আমি একে একে শেয়ার করবো এখানে।


আমিনপুর ঠাকুর বাড়ি


বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পানাম নগরের ঠিক উত্তর পাশে আমিনপুর খেলার মাঠ পেরিয়ে উত্তর দিকে আরো কিছুটা পথ এগিয়ে গেলে সামনে বড় বড় আম-কাঠালের গাছ ও ঝোপ-ঝারের আড়ালে চোখে পরবে একটি বেশ পুরনো বনেদি বাড়ি। বাড়িটি ঠাকুর বাড়ি বা আমিনপুর ঠাকুর বাড়ি নামে পারিচিত। এই ঠাকুর যে কোন ঠাকুর, তার নাম কি, তিনি কবে কখন এই বাড়িটি নির্মাণ করেছেন, সেইসব কোনো তথ্যই আমার জানা নেই।
















আমার বড় কন্যা সাইয়ারা গ্রুপ-লিডার সাজ্জাদ ভাইয়ের সাথে।

আমার মনে হয় বাড়ির লোকজনের সাথে কথা বলা গেলে কিছু তথ্য হয়তো জানা যেতেও পারে। তবে বাড়ির লোকজনের সাথে চেষ্টা করেও তখন কথা বলা যায়নি। বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিলো না। মহিলারা কেউ কথা বলতে আসে নি। সম্ভবতো বাড়ির মালিকানা নিয়ে কিছু ঝামেলা আছে যেমনটা এমন পুরনো বাড়িতে থাকে সচারাচর। সেই জন্য তারা বাহিরের লোকদের কিছু সন্দেহের চোখে দেখে অভ্যস্ত এবং এড়িয়ে চলাই নিরাপদ মনে করে। ফলে বাড়ি সম্পর্কে কোনো তথ্যই আমি জোগাড় করতে পারি নাই।





















পুরনো জীর্ণশীর্ণ বাড়িটিতে এখনো লোকজন কি করে বসবাস করে সেটি একটি বিস্ময়। দ্বিতল এই বাড়িটির অবস্থা অতি করুন। জড়াজীর্ণ বাড়ির চার পাশের প্রাচীর ভেঙ্গে পরেছে অনেক বছর আগেই। শুধুকি প্রাচীর! বাড়ির অনেকটা অংশই ভেঙ্গে গেছে। বাড়িটির ভিতরে বাড়ির সাথেই লাগোয়া একটি কারুকাজময় দৃষ্টিনন্দন মন্দির ছিলো এককালে। আজ সেটির অবস্থা অতি করুন। উপরের ছাদের কোনো অস্তিত্ব নেই। বিগ্রহের চিহ্ন নেই। অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছে। কালের প্রবাহে জীর্ণ এই বাড়িটি আর কতদিন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কে জানি!!













আমার বড় কন্যা সাইয়ারা





ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং
অবস্থান : আমিনপুর, পানাম নগর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°39'31.3"N 90°36'13.2"E
গুগল ম্যাপ : https://goo.gl/maps/DPawsVHh5qWf8Tan7
তথ্য সূত্র ও বর্ণনা : নিজ।
ছবি : নিজ।




=================================================================
আরো দেখুন -

জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি

বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭
=================================================================
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৭
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×