somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলিসা মঙ্গলে যাচ্ছেন না!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০ টা ৪৫ মিনিটে আমাদের সকলের প্রিয় ব্লগার শাহ আজিজ সাহেব তার শাহ সাহেবের ডায়রি ।। ★ মঙ্গলে বিলীন ★ নামক পোস্টে আমাদের জানিয়েছেন এলিজা কার্সন নামে মিষ্টি একটি মেয়ে আগামী ২০৩৩ সালে নাসার একটি মিশনে মঙ্গল গ্রহে যাবেন। তিনি পোস্টে লিখেছেন -

এখন তার বয়স ১৭। যেহেতু সে মঙ্গলে গেলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম তাই নাসার কাছে সে কোন প্রকার সংসার, বিয়ে বা সন্তানধারণের নিষেধাজ্ঞাপত্রে সাক্ষর করেছে।

দেখতে পেলাম দুই-একজন মন্তব্যকারী ব্যতীত প্রায় সকলেই মেয়েটিকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ মেয়েটির সাথে সঙ্গী হতেও আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সকলের জন্য দুসংবাদ হচ্ছে, শাহ আজিজ সাহেবের শেয়ার করা সংবাদটি একটি ভূয়া সংবাদ। এই ধরনের কোনো মিশনের জন্য এলিজা কার্সনকে নির্বাচন করার কথা নাসা কখনোই বলেনি। অনেক অনেক আগে আমিও এই ভূয়া সংবাদটি পেয়েছিলাম, এবং অন্য অনেকের মতো আমিও পুলকি হয়েছিলাম।

যারা আমার বক্তব্যটি বিশ্বাস করতে পারছেন না তারা আরো একটু খোঁজ-খবর করে দেখতে পারেন।
নিচেসময় টিভির একটি পোস্ট আমি জুড়ে দিচ্ছি।

এলিসা মঙ্গলে যাচ্ছেন না
সোশ্যাল মিডিয়ায় ১৭ বছর বয়সী এলিজা কার্সন নামে এক তরুণীর ছবি শেয়ার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে, তিনি ২০৩৩ সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) মঙ্গলগ্রহ অভিযানে সামিল হবেন। আর কোনোদিন মঙ্গলগ্রহ থেকে পৃথিবীর মাটিতে ফিরে আসবেন না।

বিষয়টি নিয়ে সত্যতা যাচাই করেছে বাংলাদেশে ফেসবুকের অফিসিয়াল ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম বাংলাদেশ। তারা জানিয়েছে, এলিসা কার্সনকে নিয়ে ছড়ানো খবরটি সত্য নয়। বুম বাংলাদেশের প্রতিবেদনটি তুলে ধরা হল:

‘বুম যাচাই করে দেখে এলিজা কার্সন মহাকাশ সংক্রান্ত অভিযান বিষয়ে আগ্রহী। নাসা এলিজাকে ২০৩০ সালে মঙ্গলগ্রহে পাঠানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে এই দাবির কোনও সারবত্তা নেই।

সোশাল মিডিয়ায় গ্রাফিক পোস্টে এলিজা কার্সনরে ছবি ও তাঁকে ঘিরে বিভ্রান্তিকর দাবি সহ ছবি ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয় এলিজা আর পৃথিবীর মাটিতে ফিরে আসবেন না। তিনি ২০৩৩ সালে নাসার মানববাহী মঙ্গল অভিযানে সামিল হবেন।

তথ্য যাচাই:
বুম যাচাই করে দেখে এলিজা কার্সনকে নাসা প্রশিক্ষণ দিয়ে তাদের প্রথম মানববাহী মঙ্গল অভিযানের জন্য নির্বাচিত করে প্রশিক্ষণ দিচ্ছে এই দাবিটি ভুয়ো।

২০১৮ সালে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একাধিক তথ্য-যাচাইকারী সংস্থা তথ্য-যাচাই করে।

আন্তর্জাতিক তথ্য যাচাইকারী সংস্থা স্নোপস বিষয়টি নিয়ে ১৭ জুলাই ২০১৮ তথ্যযাচাই করে প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয় এলিজা কার্সন নাসার একাধিক স্পেস ক্যাম্পে অংশগ্রহণ করেছে। কিন্তু নাসা তাঁকে মঙ্গল অভিযানের জন্য কোনও প্রশিক্ষণ দেয়নি।

বুম কার্সনের ওয়েবসাইটে তাঁর সম্পর্কে বর্ণনা পড়ে দেখে সেখানে কোথাও উল্লেখ নেই যে তিনি ২০৩০ সালে মঙ্গল অভিযানের সঙ্গে যুক্ত। ওয়েবসাইটে উল্লেখ করা হয় নাসার 'মার্স ওয়ান' অভিযানের ৭ জন দূতের মধ্যে কার্সন অন্যতম। কিন্তু কার্সনকে নাসা মঙ্গলে পাঠানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে এ তথ্যের উল্লেখ নেই কোথাও।

মার্স ওয়ান এর ওয়েবসাইটে এলিজা কার্সনকে একজন দূত হিসেবে বর্ণনা করা হলেও উল্লেখ নেই তিনি নাসাতে প্রশিক্ষণ নিচ্ছেন। বেসরকারি এই ডাচ এই সংস্থা দাবি করে তারা মঙ্গলে মানুষের জন্য কলোনি গড়বে। পরে গণমাধ্যমে সংস্থাটি দেউলিয়া হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়।

কার্সন মহাকাশে যেতে চান কিন্তু নাসার সঙ্গে তাঁর কোনও যোগ নেই ২০১৮ সালে তথ্যযাচাই করে আরেক তথ্য-যাচাইকারী সংস্থা পলিটিফ্যাক্ট।


তবে হে, এই সময় টিভিই ২০২১ সালের ২২শে ফেব্রুয়ারি একটি প্রতিবেদন করেছিলো যেখানে বলে হয়েছে - পৃথিবীতে আর ফিরবেন না, মঙ্গলের বুকে প্রথম মানুষ হিসেবে পা রাখছেন এলিসা!



এবার সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনার।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৫
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩২

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?


গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো- অভিযোগ থাকলে তার বিচার হবে আদালতে, প্রমাণের ভিত্তিতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে... ...বাকিটুকু পড়ুন

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

×