somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লারাম বম

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যে সময়ের কথা বলছি তখন বেশ কয়েক বছর অপেক্ষা করে বান্দরবানের কারো সাথেই সেইভাবে জানাশোনা না থাকায় শেষ পর্যন্ত প্রায় কোনো রকম প্রস্তুতি এবং প্লান ছাড়াই আমরা ৫ জনের একটি গ্রুপ সম্ভবতো ২০০১ বা ২০০২ সালের প্রথম দিকে ঢাকা থেকে রওনা হই বান্দরবানে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় (তখনকার হিসেবে) কেওক্রাডং যাবার উদ্দেশ্যে। আমাদের ভাগ্য খুবই ভালো, আমরা যে বাসে বান্দরবান যাচ্ছিলাম সেই বাসেই পরিচয় হয় আরো দুজন ছেলের সাথে। তারাও যাচ্ছে কেওক্রাডং। তো আমরা ৫ থেকে হয়ে গেলাম ৭ জনের গ্রুপ। এই দুজন গতবছর বগালেক পর্যন্ত গিয়ে ছিলো।

বান্দারবান নেমে আমরাান্দের গাড়ির ছাদে বসে চলে আসলাম রুমা বাজার যাওয়ার ট্রলার ঘাটে। এখন যেমন বাসে বা চান্দের গাড়িতে সরাসরি রুমা বাজার চলে যাওয়া যায়, তখন এই সড়ক পথ ছিলো না। হয় নাফ নদী ধরে নৌকায় অথবা নদীর পাড় ধরে হেঁটে যেতে হতো রুমা বাজার। আমরা নৌকা দিয়ে যাওয়ার সময় রুমা বাজারের কাছাকাছি পৌছানোর আগেই দেখতে পাই নদীর তীর ধরে একটি পাহাড়ি ছেলে হেঁটে যাচ্ছে রুমার দিকে। বাসে পরিচয় হওয়া দুজন এই পাহাড়ি ছেলেটিকে ডেকে আমাদের নৌকায় তুলে নিলো। এই পাহাড়ি ছেলেটি হচ্ছে বগালেক পাড়ার কারবারীর (পাড়ার প্রধান ব্যক্তি) বড় ছেলে লারাম বম

রুমা বাজারে দুপুরের খাবার খেয়ে আমরা লারামের সাথে হাঁটা শুরু করি ঝিরিপথ ধরে বগা লেকের উদ্দেশ্যে। রাতে আমরা থাকি বগালেকের পাড়ে লারামের বাড়িতেই, খাওয়াও ছিলো ওর বাড়িতেই। লারামকে পাওয়ার কারণে সেবার আমাদের ট্রিপের সমস্ত ঝামেলা মিটে গিয়েছিলো। পরদিন লারামের ছোট ভাই আমাদের কেওক্রাডং এর গাইড হয়।

গত ২০২২ সালের মার্চের ১৪ তারিখে আবার আমরা ৯ জনের একটি দল গিয়ে ছিলাম কেওক্রাডং। এবারও বগালেকে পৌছে উঠে ছিলাম লারামের হোটেলে, খেয়ে ছিলাম ওরই রেষ্টুরেন্টে। লারামের আন্তুরিকতা আর ভালো ব্যবহার আমাদের সকলেরই ভালো লেগেছিলো সেই ২০ বছর আগের মতোই। খুবই তৃপ্তি করে খেয়ে ছিলাম দু দিন ওর আতিথিয়তায়।



গত কাল হঠাত করেই ফেসবুকে একটি পোস্ট চোখে পড়লো। বান্দরবানের বগালেকপাড়া থেকে পর্যটন ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার। বগালেকপাড়া নামটা দেখেই ভিতরের সংবাদটা পড়তে শুরু করলাম। এবং সংবাদটি পড়ে একেবারেই স্তব্ধ হয়ে গেলাম। -

বান্দরবানে রুমা উপজেলায় একটি পাহাড়ের ঝিরি থেকে লালরামচন ওরফে লারাম বম (৪৩) নামের এক পর্যটন ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বগালেকপাড়ার পূর্ব পাশে হারমনপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, অন্তত চার-পাঁচ দিন আগে ওই ব্যবসায়ীকে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। তবে নাম প্রকাশ না করার শর্তে বগালেকপাড়ার কয়েকজন বাসিন্দা জানান, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা ওই ব্যবসায়ীকে ৫ ফেব্রুয়ারি ধরে নিয়ে গিয়েছিলেন। বগালেকপাড়ায় তাঁর কটেজ ও খাবারের দোকান আছে।

পাড়াবাসী ও জনপ্রতিনিধিরা জানান, রুমা উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত বগালেক। লেকসংলগ্ন বগালেকপাড়ায় গত রোববার সন্ধ্যায় কেএনএফের সশস্ত্র একটি দল আসে। তারা লারাম বমসহ তাঁর পরিবারের পাঁচজনকে ধরে নিয়ে যায়। ওই দিন গভীর রাতে লারামের বাবা, স্ত্রীসহ চারজন ফিরে এলেও লারামকে ছেড়ে দেওয়া হয়নি। এর পর থেকে লারামের হদিস মিলছিল না। পাড়াবাসী খোঁজাখুঁজি করে আজ হারমনপাড়া এলাকায় তাঁর লাশ খুঁজে পান।

কেন লারাম বমকে ধরে নিয়ে কেএনএফ হত্যা করেছে, এ ব্যাপারে কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনপ্রতিনিধি বলেন, লারাম বম আগে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) করতেন। তবে এখন কোনো দল করেন না। তিনি বিভিন্ন মহলে গোপনে তথ্য দেন, এই ধারণা থেকেই হয়তো কেএনএফ তাঁর ওপর ক্ষুব্ধ হতে পারে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল হারমনপাড়া এলাকায় যায়। পাড়া থেকে কিছু দূরে একটি টিলার পাদদেশে ঝিরি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। চার থেকে পাঁচ দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। লাশ গলে যাওয়ায় কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

- প্রথম আলো

সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×