somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসে গেছে বৃষ্টিবলয় জুঁই-৩

২৯ শে মার্চ, ২০২৩ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জুঁই-৩ একটি মাঝারি শক্তিসম্পন্ন আংশিক বৃষ্টিবলয়।


এটি চলতি বছরের তৃতীয় বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয় দেশের অনেক স্থানে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত ঘটাতে পারে। এটি একটি আংশিক মাঝারি শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টিবলয়। যেহেতু এটি আংশিক বৃষ্টিবলয়, সুতরাং এই বৃষ্টি বলয়ে দেশের সকল স্থানে বৃষ্টি ঘটাবে না, এবং সক্রিয় অঞ্চলেও কিছু এলাকায় মোটেও বৃষ্টি নাও হতে পারে।

নাম : মাঝারি শক্তিশালী বৃষ্টিবলয় জুঁই-৩
টাইপ : ক্রান্তীয় বৃষ্টিবলয়।
ক্যাটাগরি : আংশিক বৃষ্টিবলয়।

সময়সূচি : ২৯ শে মার্চ থেকে ৫ ই এপ্রিল ২০২৩ পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের বেশকিছু এলাকায়।

সর্বোচ্চ সক্রিয় : সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ এর উত্তর অংশ।

মাঝারি সক্রিয় : খুলনা, বরিশাল বিভাগ।

কম সক্রিয় : রাজশাহী ও রংপুর বিভাগ ও দক্ষিণ চট্টগ্রাম বিভাগ।

নোট : বৃষ্টি বলয় জুঁই ৩ চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগ সময়ই কয়েকদফা বৃষ্টি থাকতে পারে। কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও প্রবল বজ্রপাত থাকতেপারে।

বিবরন : বঙ্গপোসাগরে একটি উচ্চচাপ সৃষ্টি হতে যাচ্ছে। এরফলে ঐ উচ্চচাপ বলয় হতে দেশের অভ্যন্তরে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করবে এবং পশ্চিমা শীতল বায়ুর সাথে মিলন ঘটিয়ে কনভারজেন্স তৈরির মাধ্যমে এই বৃষ্টি বলয়ের সৃষ্টি করছে। এছাড়াও একটি পশ্চিমা লঘুচাপ আসার কথা।

এই বৃষ্টি বলয়টি ২৯ শে মার্চ দেশে প্রবেশ করেছে। আগামী ৫ই এপ্রিল রাতে দেশ ত্যাগ করতে পারে। এই বৃষ্টিবলয়টি চলাকালীন সময়ে দেশের মধ্য অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে।

সবচেয়ে বেশি বৃষ্টি হতেপারে ৩১ মার্চ, ১লা ও ২রা এপ্রিল এবং ৫ই এপ্রিল।
বৃষ্টিবলয়টি ২৯ ও ৩০ শে মার্চ কিছুটা দূর্বল থাকতে পারে।
বৃষ্টিবলয় জুঁই-৩ চলাকালীন সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের কিছু এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে ও কিছু স্থানে ছোটখাটো টর্নেডো হওয়ার সম্ভাবনা থেকে যায়।



আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন, হটাৎ উত্তর পশ্চিম আকাশে মেঘ, তারপর দমকা হাওয়া এরপর বৃষ্টি তারপর আকাশ পরিস্কার। এটাই বৃষ্টি বলয়ের অন্যতম বৈশিষ্ট্য। এই বৃষ্টি বলয়ে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ

মেঘের গতিপথ : পশ্চিম উত্তর - পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ - পূর্ব দিকে। মাঝে মাঝে উত্তর - পশ্চিম থেকে দক্ষিণ - পূর্ব দিকে।

বৃষ্টিবলয় জুঁই-৩ চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর অধিকাংশ সময়েই নিরাপদ থাকতে পারে। তবে স্থানীয় কালবৈশাখীর জন্য সাময়িক সময়ের জন্য উত্তাল হতে পারে কোন কোন এলাকায়।



তথ্যসূত্র : Bangladesh Weather Observation Team- BWOT হতে প্রায় কপি-পেস্ট।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৩
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

×