somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত্রিজাগর রজনীগন্ধা, করবী রূপসীর অলকানন্দা.....

১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশে নানান ধরনের ও রং এর অলকানন্দা দেখা যায়। এরা আমাদের দেশীয় ফুল না। তবে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ 'Allamanda'-র সাথে মিল রেখে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নামকরণ করেন 'অলকানন্দা'।

"রাত্রিজাগর রজনীগন্ধা
করবী রূপসীর অলকানন্দা
গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা।"

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----





অলকানন্দা (হলুদ)
অন্যান্য ও আঞ্চলিক নাম : অলকনন্দা, আলোকনন্দা, ঘণ্টাফুল, ঘণ্টিলতা, হাড়কাকড়া, হলুদ ঘন্টি, সোনালী তুরী, মাইক ফুল।
Common Name : Allamanda Yellow, Yellow Allamanda, Allamanda, Golden Trumpet, Golden Trumpet Vine, Angel's Trumpet, Common Trumpetvine, Buttercup Flower, Yellow Bell
Scientific Name : Allamanda cathartica


"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি শুনেছেন? সেই গানে লেখা আছে এই অলকনন্দার কথা।
"সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।"

----- আবদুল গাফফার চৌধুরী -----



খুব সহজেই নজর কাড়ে ওরা। ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ঘণ্টার মতো। তবে রূপসী এই সুন্দরীরা গন্ধহীন। অ্যালামন্ডা মূলত বসন্ত ও গ্রীষ্মকালের ফুল। তবে বর্ষার সময়ও ফুটতে দেখা যায়। একবার ফুটলে ফুলটি ধীর্ঘ দিন সতেজ থাকে।

এর আদিভূমি ব্রাজিল। অলকনন্দা অনেকটা লতা জাতীয় গাছ তবে ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।




'অলকনন্দা' শব্দের অর্থ 'স্বর্গের গঙ্গা'। ভারতে এই নামে একটি নদীও আছে। এই নদী নিয়ে "জয় গোস্বামী" লিখেছেন -

"অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে;

কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।।"





তথ্য সূত্র : অন্তর্জাল
ছবি ও বর্ণনা : মরুভূমির জলদস্যু
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৫/২০২০ ইং
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৪
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×