somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অক্টোপাস গাছের ফুল !!

০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Octopus Tree এই গাছটির বাংলায় কোনো আভিধানিক নাম আছে কিনা আমার জানে নেই। তবে ইংরেজি নাম গুলির বাংলা করলে অক্টোপাস গাছ, ছাতা গাছ, কুইন্সল্যান্ড ছাতা গাছ, ইত্যাদি নামে ডাকা যায়।
Octopus Tree নামকরণ করা হয়েছে এর ফুলের গুচ্ছগুলি অক্টোপাসের বাহুর সাথে সাদৃশ্যপূর্ণ বলে।
অক্টোপাস গাছের অনেকগুলি Common Name রয়েছে, যেমন -
Octopus Tree, Australia Umbrella Tree, Queensland Umbrella Tree, Umbrella Tree, Australian ivy palm, Brassaia, Schefflera, Amate ইত্যাদি।

Scientific Name : Heptapleurum actinophyllum



অক্টোপাস গাছ উত্তর অস্ট্রেলিয়া, নিউ-গিনির, জাভার স্থানীয় উদ্ভিদ। হাওয়াইয়ের মতো কিছু অঞ্চলে এদেরকে আক্রমণাত্মক আগ্রাসী প্রজাতি হিসাবে বিবেচনা করা হয়।

এটি একটি চিরসবুজ ঝোপালো শোভাময় বৃক্ষ যার উচ্চতা ৫০ ফুট পর্যন্ত হতে পারে। এরা বহু-কাণ্ডযুক্ত গাছ। প্রতিটি কাণ্ডের উপরে বড় বড় উজ্জ্বল সবুজ যৌগিক পাতা গুলি ৭ থেকে ১৬টি করে এক-একটি দল তৈরি করে। এমন কয়েকটি দল মিলে কাণ্ডের উপরে একটি করে ছাতা আকৃতির ঝোপ তৈরি হয়। তাই এই গাছের আরেক নাম Umbrella Tree বা ছাতা গাছ।



গাছের নাম যেমন বিচিত্র এর ফুল তার চেয়েও বেশি আশ্চর্যজনক। গাছের উপরের দিকের কাণ্ডের চূড়ায় বেশ লম্বা লম্বা লাঠির মতো ১০ থেকে ১৫ টি পুষ্পদণ্ড বের হয়। ফুলের কলিগুলি প্রথমে সবুজাভ থাকলেও ফুল ফোটার সময় সেগুলি উজ্জ্বল লাল রং ধারন করে। শোভাময় ফুল গুলি দিনে ফোটা সুগন্ধি যুক্ত ফুল। প্রতিটি পুষ্পদণ্ডে ১ হাজারেরও বেশি ছোট-ছোট লাল ফুল থাকতে পারে।



গ্রীষ্মের শুরুতে গাছে ফুল ফুটতে শুরু করে এবং সেগুলি বেশ কয়েক মাস ধরে ফোটে। প্রতিটি পুষ্পদণ্ডের হাজার খানেক ফুলে প্রচুর পরিমাণে মধু থাকে। নানান ধরনের পাখি, প্রজাপতি, মৌমাছি এইসব মধুর লোভে ফুলে ফুলে ঘুরে বেরায়। এভাবেই তাদের পরাগায়ন ঘটে।
ফুলের পরে বেরির মতো দেখতে গোলাকার ফল ধরে। নানার প্রজাতির পাখি ও ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর, বাদুরেরা সেগুলি খায়। তবে অক্টোপাস গাছ মানুষ, বিড়াল এবং কুকুরের জন্য বিষাক্ত, যার ফলে ত্বকে জ্বালা, বমি বমি ভাব এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়।



ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং
তথ্য সূত্র : উইকিপিডিয়া, অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : মরুভূমির জলদস্যু।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৫ রাত ১২:৩১
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×