somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ট্রাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ” হচ্ছে যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা ও টেক্সাসে ভূগর্ভস্থ ট্যাঙ্কে রক্ষিত বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়ামের জরুরী মজুদ। ১৯৭৩-১৯৭৪ সালের সৌদি তেল নিষেধাজ্ঞায় মহাসঙ্কটের পর অ্যামেরিকা ভবিষ্যতে সঙ্কট প্রশমিত করার লক্ষ্যে ১৯৭৫ সাল থেকে এই মজুদ (৭১৪ মিলিয়ন ব্যারেল) শুরু করে।
.
১৯৭৩ সালের তেল সংকটের পরে এই রুজার্ভের সিদ্ধান্ত হয়। ২২ ডিসেম্বর, ১৯৭৫ তারিখের সিদ্ধান্তে ১ বিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম রিজার্ভ স্থাপনের নীতি গৃহীত হয়। ১৯৭৭ সালে সরকার বেশ কয়েকটি বিদ্যমান স্টোরেজ সাইট অধিগ্রহণ করে। সে বছর জুনে প্রথম পৃষ্ঠতলের সুবিধার নির্মাণ শুরু হয়েছিল।
.
টানেলগুলো নির্মাণে প্রায় ৪ বিলিয়ন ডলার খরচ হয়েছিল। মাটির অনেক নীচে লবণের তৈরি টানেলে রাখার কারণে তাপমাত্রার উল্লেখযোগ্য হেরফের হবে না এবং টানেলে ছিদ্র হবে না- বিধায় সিস্টেম লস হবে না। ফলে, ভূ-পৃষ্ঠের রিজার্ভারের চেয়ে ভূ-তলে তেল সংরক্ষণ খরচ ১০ ভাগের এক ভাগ।
.
এই রিজার্ভ মেক্সিকো উপসাগরে তীরে চারটি সাইটে রক্ষিত, প্রতিটির নিকটে পেট্রোকেমিক্যাল রিফাইনারি ও প্রসেসিং সেন্টার রয়েছে। পেট্রোলিয়াম মজুদ রয়েছে মাটির নীচে লবণের তৈরি টানেলে। টানেলগুলো ভূপৃষ্ঠ হতে কমপক্ষে ১ কিমি নীচে। প্রতিটি টানেল ৬০ মিটার থেকে ৬০০ মিটার পর্যন্ত প্রশস্ত।
.
বর্তমান টানেলগুলো-
ব্রায়ান মাউন্ড: ফ্রিপোর্ট, টেক্সাস। প্রতিদিন ১.৫ মিলিয়ন ব্যারেল উত্তোলন ক্ষমতাসহ ২৫৪ মিলিয়ন ব্যারেল স্টোরেজ ক্ষমতার ২০টি টানেল।
বিগ হিল: উইনি, টেক্সাস। প্রতিদিন ১.১ মিলিয়ন ব্যারেল উত্তোলন ক্ষমতাসহ ১৬০ মিলিয়ন ব্যারেল স্টোরেজ ক্ষমতার ১টি টানেল।
ওয়েস্ট হ্যাকবেরি: লেক চার্লস, লুইসিয়ানা। প্রতিদিন ১.৩ মিলিয়ন ব্যারেল উত্তোলন ক্ষমতাসহ ২২৭ মিলিয়ন ব্যারেল স্টোরেজ ক্ষমতার ১টি টানেল।
বাইয়্যু চোকতাউ : ব্যাটন রুজ, লুইসিয়ানা। প্রতিদিন ৫,৫০,০০০ ব্যারেল উত্তোলন ক্ষমতাসহ ৭৬ মিলিয়ন ব্যারেল ক্ষমতার ১টি টানেল।
.
এছাড়া উইকস দ্বীপ: আইবেরিয়া প্যারিশ, লুইসিয়ানা টানেলটি ১৯৯৯ সালে বন্ধ করে দেয়া হয়। এটি ৭২ মিলিয়ন ব্যারেলের ক্ষমতাসম্পন্ন ছিল। এই টানেলে একটি সিঙ্কহোল তৈরি হলে এতে প্রচুর পানি ঢুকে পড়ে। পরে সঞ্চিত তেলের ৯৮% পুনরুদ্ধারের পর টাবেলটি পরিত্যাক্ত হয়।
.
কেন এটা আলোচনায় আসছে?
২০২০ সালে সৌদি আরব তেলের দাম এতটা কমিয়ে দিয়েছিল যে, মার্কিন বিক্রেতারা তেল গ্রহীতাদের নিকট থেকে মূল্য নেয়ার পরিবর্তে উলটো অর্থ দিয়েছিল। এক বছর পর, ২০২১ সালে তারা তেলের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। ফলে, যুক্তরাষ্ট্র তার স্ট্রাটেজিক রিজার্ভ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল ছেড়ে দেয়। ঠিক এই সময়ে সৌদি আরব তেলের দাম কমিয়ে দিয়েছে, যা মার্কিন রিজার্ভকে অপ্রত্যাশিত এক ধাক্কা দিয়েছে।
.
সৌদির (বাদশাহ ফয়সাল) চাপিয়ে দেয়া তেল সংকটের কারণে অ্যামেরিকা এই রিজার্ভ তৈরি করেছিল। সেটা অ্যামেরিকা ভোলেনি। আবার সেই সৌদির (প্রিন্স এমবিএস) এর চাপিয়ে দেয়া তেল ফ্লাকচুয়েশনের কারণে সেই রিজার্ভের অপমান হয়েছে। এটাও অ্যামেরিকা ভুলবে না।
✍ Mohammad Salimullah এর ফেসবুক ওয়াল থেকে সংগৃহিত।

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×