গত কাল ছিল ১৫ই আগস্ট বাঙ্গালী জাতির মহান এক নেতার মর্মান্তিক মৃত্যু দিবস। ঢাকা কালো কাপড়ের বেনার-তোরনে মোড়া এক শান্ত শহরে পরিনত, শোকের আবহকে প্রায় চুড়ান্ত রূপ দিয়ে ফেলেছিল আকাশের কান্না।
কিন্তু সময় গরাবার সাথে সাথে শোক যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। সকাল বেলায় যে মাইক মহান নেতার অবিশ্বরণীয় ভাষন শোনাচ্ছিল; দুপুর গরাতেই তা বাংলা/হিন্দী সিনেমার চটুল গান ওগরাতে শুরু করলো
আশে-পাশে কী হচ্ছে তা দেখার জন্য তাই ছাতা মাখায় বাইরে বেরই, যা দেখলাম তা আর যাই হোক শোক নয় যেন উৎসব। পেন্ডেল-ডেকোরেটরের ছরাছরি, এ যেন প্রায় বিয়ে বাড়ি ........প্রায় বলার কারন সাদা পাজ্ঞাবী পরিহিত কিশোর-তরুনদের বুকে আটা কালো কাপড়টাই শুধু শোকের শেষ চিন্হ বয়ে বেড়াচ্ছিল।
অন্যান্নবার গরিব-ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরনে নেতা-কর্মিদের যতটা আগ্রহ ছিল এবার তা প্রায় অনুপস্থিত। প্রায় বলছি কারন যেখানে আওয়ামিলীগের বড়-মাঝারী মাপের নেতা-নেত্রীরা গিয়েছেন সেখানকার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।
পেন্ডেলের সংখ্যা আর কিছু পরিচিত তরুনের মুখ (যাদেরকে সব জায়গায়ই দেখা যায়, ভালর চাইতে খারাপ কাজেই যারা বেশি উৎসাহী) আর তাদের আয়োজনের বহর দেখেই সপ্তাহ খানেক আগে থেকে শুনে আসা ফিস-ফাসের সত্যতা খুঁজে পেলাম। সতস্ফুর্ত চাঁদা প্রদান যে কতটা সতস্ফুর্ত ছিল তা না বুঝতে পারার কোন কারন নেই। নীড়ব চাঁদাবাজির শিকার এই মাঝারি -ক্ষুদ্র ব্যবসায়িরা তো এখন আমাদের ছেরে দেবে না, কড়ায়-গন্ডায় আদাই করে নেবে তাদের টাকা জন সাধারনের পকেট থেকে।
এ ভাবেই কী আমাদের তাঁকে স্বরণ করার কথা ছিল ?
পোষ্টটি যারা এতক্ষন পড়লেন, জানি অনেকেরই তা ভালো লাগেনি। কোথাও শেখ মুজিবকে আমি বঙ্গবন্ধু বা জাতীর জনক হিসেবে অবিহীত করিনি কিন্তু আমার তো তা করা উচিত ছিল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

