ভিসা লেটার হাতে পেয়েছি গত পরশু...গত কাল ছুটি কাটিয়ে আজ গেলাম ভিসা অফিসে। জটিল অবস্থা ...মানুষ আর মানুষ ......কী যেন একটা অফার শেষ হচ্ছে এ মাসেই ...তাই এই অবস্থা ......ইনফরমেশন কাউন্টারের ওরাও এপ্লিকেসন জমা নেয়ার কাজে লেগে গেছে। ১ তারিখের আগে নো .ইনফরমেশন
তাই পরবর্তি গন্তব্য ব্রিটিস কাউন্সিল। লম্বা সিরিয়াল শেষে দেখা পেলাম কাউন্সিলরের। ভিসা লেটার ও এপ্লিকেশন ফর্ম দেখে বলল "সবই ঠিক আছে, তবে আপনার স্কলার্শিপ লেটার লাগবে যদিও স্কলার্শিপের বিবরন ভিসা লেটারে আছে।"
মেজাজটাই খারাপ হয়ে গেল,
সব কিছুরই এই অবস্থা ....একেবারে শেষ মুহুর্তে এসে আইএলটিএস, অফার ও ভিসা লেটার পেলাম .......টেনশন আর কাকে বলে ।
ভরসা আল্লাহ নিশ্চই এবার ও পাড় করে দেবেন, দোয়া করবেন একটু আমার জন্যে।
আপডেট : ৩ টায় ইউনির এডমিশন অফিসার ও আমার ডিপার্টমেন্ট হেডকে মেইল করেছিলাম...... ৬ টায় রিপলাই দিয়েছ। আশা করছি শনি বারের মধ্যে " স্কলার্শিপ লেটার" পেয়ে যাব
**শিক্ষা : ভিসা লেটারে উল্লেখ থাকলেও ভিসা এপ্লিকেসনের জন্য স্কলার্শিপ লেটার/ডকুমেন্ট লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


