somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলে, পৃথিবী কিন্তু তোমার কথায় চলে না

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হ্যা, ছেলে রাখো শুনে,
তোমাকেই যে বলছিলাম;
উত্তপ্ত হয়ো না, হয়ো না চঞ্চল মৃগ।
সুস্থিরতা সুধীজনে সমাদৃত হয় জেনো।
হয়রান হয়ো না, অন্তর না করো বিমর্ষ!
ছেলে, পৃথিবী কিন্তু তোমার কথায় চলে না।
হয়ো নাকো বিপন্ন আজ প্রভাতের মৃদু আলোতে।
পৃথিবীকে করো আপন, জানো সে তোমাকেই ঘিরে।

পৃথিবী তোমাকেই খুজে,
পৃথিবী তোমাকেই চায়।
পৃথিবী তোমাকেই বুঝে;
পৃথিবী তোমাতেই যায়।

"ভালোবাসা চাই" জিদ করেই বলো তুমি,
জানো? বিশ্বাস হাজার বার করে প্রমানে হয় না,
না হয় আখির আলিঙ্গনে, কিংবা স্পর্শের রেখায়;
সে তো মুহুর্তেই বিশ্বস্ত ছোয়া পাবার মত সল্পায়ু নয়।
বলেছিলে, "আজ তোমাকে ভালবাসি বলতেই হবে পৃথিবী!"
ওহে, বলি কি হল তোমার সেই সতন্ত্র অভ্যাসবশত লজ্জার ছটার?
নাকি পৃথিবীকেই লজ্জাহীনা ভাবছো ভালোবাসার ঘাটে তরী ভিড়তেই?
নাকি অসম্পুর্ন অঙ্কুরতার ভয়ে মন তোমার বিষাক্ততায় আছে আজ ছেয়ে?

তুমি বহুবার একাকী পরাজিত হয়েছ,
তুমি বহুবার আপন করতে হারিয়েছ,
তুমি তোমাকে হারিয়ে সমার্পন করেছ,
তুমি আবারো একি ভুল করতে বসেছ।

ছেলে তুমি পৃথিবীর উচ্চমর্গীয় মিত্র দেখেছ,
তা দেখে উদাসীপনা করে তোমার দিন হয়েছে বিষন্ন;
তুমি হয়েছ পাষন্ড, উন্মাদনা তোমাকে ছেয়েছে অশুভক্ষনে।
পৃথিবীকে তুমি ভুলতে চেয়েছ, করেছ আপন মনকে ভৎসনা।
পৃথিবীকে আপন করার বদলে বহুবার করেছ তুমি অবহেলা,
অথচ তোমার একটাই মনক্ষুন্নতা, পৃথিবী তোমাকেই করে হেলা?
ছেলে, কখন কি আপনা হৃদয়কে গোলাপ-জল তুল্য ভাবা বন্ধ হবে না?

তুমি বলে এসেছ, পৃথিবী তোমাকেই হেয় করে,
তবে কেন পৃথিবী ভালোবাসতেই তোমাকে, ছেড়ে
আপন সুষম কক্ষপথ, বিচ্যুত হয়ে আধাঁরে পড়ে থাকে?
তুমি হৃদয়ঙ্গম করোনি পৃথিবীর ভালোবাসা, করেছ ছেদ্রান্বেষন।
ছেলে তুমি হৃদয়হীন নও, তুমি বড়ই অবুঝ, তোমাকে ডোবানো যায়;
কিন্তু তোমার উত্তরনে যে সর্বস্ব বিসর্জন দেয় তাকে তুমি চিনতে চাওনা!

তুমি বলেছ, পৃথিবী সে বড়ই প্রতুল,
তবেই তো তোমাকে সে বড় এড়িয়ে যায়।
কেনো সে তোমাকে এড়াবে, যদি তুমি তার হও?
পৃথিবী তোমাকে বুঝবে না, সে তোমার মানসিকতাকে ঠেলে দেয়,
তুমি তবে কেন পৃথিবীকে বুঝতে প্রচেষ্ট নও? কেন হওনি একটুও ত্রস্ত?
কেন তুমি করেছ পৃথিবীকে আড়াল, আপন হইতে বিতাড়িত বা অন্যত্র?

ছেলে তুমি বোঝ, তবে মানো না।
ভালোবাসা এমন এক নদী, হেথা সবাই ডুবে;
পৃথিবী, তুমি, সব ডুবিয়ে ভালোবাসা অসীম হয়।
তুমি পৃথিবীকে মহামানবী ভাবলেও, সেতো অতি সাধারন,
পথে প্রান্তে দেখা আর-দশটি কিশোরীর সমতুল্য, তাতে কি আশ্চর্য?
তাকে ভাবতে হয়, তাকে মরতে হয়, তাকে ক্ষান্ত দিয়ে কাদতে হয়,
তাকে ক্লান্তি না ছুলে প্রশান্তের মহিমা দিতে উঠে পড়ে ভক্ত সমাজ, হায়
পৃথিবী, তোমার অশ্রু ছেলেটি দেখবেনা, সে বিরক্ত, সে অনুশোচনা চিনেনা।

ছেলে, সাধ করে ভালোবাসার মানুষটিকে,
পৃথিবী ডেকেছিলে সেদিন, পুর্বাহ্নের ঠিক আগে!
তবে তুমি ভুলে গেছ, পৃথিবীকে সাজাতে হয়, গড়তে হয়,
তার আলো বাতাসের প্রয়োজন, যা তুমি দিতে ব্যর্থ নও, তবুও;
তুমি অনেক বেশি অনিয়মানুবর্তি, অনেক বেশি উচ্ছল, অনেক আবেগী
তুমি পৃথিবীর নামকরনের পরেই ভুলে যাও, পৃথিবী, সে তোমারে অবদান,
তবে তোমারি অবহেলায় হতে পারে অন্যের হস্তাগত, যা তোমাকে ডোবাবে!

ছেলে, আজ উঠো জেগে,
পৃথিবীকে নাও কাছে টেনে।
করো দুজনে এক অঙ্গিকার,
দুজনে মিলে জ্বালাবে অন্ধকার!

* * * * * * * * * * * * * * * * * * * * *


সমুদ্র ছুয়ে যাক পৃথিবী,
সে হোক তার।

আজ বিদায়,
কথা ভালো থাকার।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৩
৪২টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×