সময় ২০০৬ সাল
নকিয়া ১১০০ মোবাইল দিয়ে যাত্রা শুরু ।সেই সময় টাতে একটা মিসকল দিয়ে ধরা খেলেও ৩ টাকা কাটত । তবুও আমাদের মিসকল চলত ।
১১০০ মোবাইল দিয়ে সূক্ষভাবে মিসকল দেওয়া যেত ।এতটাই সূক্ষ ছিল যে সেন্ড বাটনে হাত দিয়ে রাখলেও কেউ ধরতে পারত না ।
আমিসহ তিনবন্ধু নকিয়া ১১০০ চালাতাম ।তিনজনে মিলে মিসকল কে মোটামোটি শিল্পের কাছাকাছি নিয়ে গিয়েছিলাম ।বাজি ধরে মিসকল দিতাম ।
আমাদের মিসকল ধরার জন্যে কয়েকজন ওয়ানিং লাইট কিনল ।এটা মোবাইলে লাগানো হত এবং কেউ কল করার আগে এতে লাইট জ্বলত ।
আমাদের কারনেই হয়ত ২০০৭ সালে পিক আওয়ারে ৭০ শতাংশ মিসকল হত ।
অনেকদিন পর সেই মিসকল কেই আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারছি ।বিস্তারিত Click This Link দেওয়া আছে ।তাই আর কিছু লিখলাম না ।
বেশি করে মিসকল দিন ।হারানো শিল্প ফিরিয়ে আনুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



