মিরপুরের ছেলে মশিউর ,প্রথম বার মেডিকেলে সুযোগ পায় নি ।বাধ্য হয়ে এক বছর গ্যাপ দিল ।মোটামোটি এক বছর সে দিন-রাতের পার্থক্য উপলব্ধি করল না ।মাঝখানে আবার মাননীয় মন্ত্রীর একটা শখের বিরুদ্ধে রাস্তায় নামা লাগছে । পুলিশের মার তো আছেই ।
ভর্তি পরীক্ষা তে সে ডেন্টালে টিকল ।দাঁতের ডাক্তার হবে ।যা কিনা অনেকে গালি হিসেবে ব্যবহার করে !!!
আরেকটি মেয়ে নাবিলা ।ঢাকার একটি কলেজ থেকে পাশ করার পর এখন রংপুর ডেন্টালে পড়ে ।মেয়ে মানুষ হয়ে হোস্টেলে একা থাকে ।সামাজিক ভাবেও কিছুটা হেয় হয় ।কিন্তু পড়ালেখা চালিয়ে যায় ।ঢাকাতে অসুস্থ বাবা মা ।তাদের কথা সবসময় মনে পড়ে অথচ কিছুই করার নেয় ।ডাক্তার হয়ে দেশের সেবা করতে হবে ।
এর চাইতে বেশি কষ্ট করে MBBS/BDS পাশ করতে হয় ।অথচ দাঁতের ডাক্তার বলে অপমান সহ্য করতে হয় ।আর ডাক্তারদের গালি দেই নাই এমন মানুষ পাওয়া যাবে না ।
অপরদিকে S.S.C তে SCIENCE থেকে GPA 2.5 পেলেই ভর্তি হওয়া যায় প্যারামেডিকেলে ।পাশ করতে খুব একটা কষ্ট ও করা লাগে না ।পাশ করার পর তাদের ডাক্তার না বলে টেকনিশিয়ান বলা হয় ।
কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী এবং তাদের শিষ্যদের শখের বশে এদের কে ডাক্তার বানিয়ে দিবেন ।মেডিকেল এডুকেশন বোর্ড থেকে টেকনিশিয়ান দের ডাক্তার করার ব্যাপারে সুপারিশ করা হয়েছে ।
অনেক কাজ থাকার কারনে মূল ধারার
মিডিয়া সংবাদ ছাপানো/প্রচার থেকে দূরে
থাকল ।INDEPENDENT
টিভি একটা রিপোর্ট করল যা কিনা আন্দোলন
কারীদের
বিপক্ষে যায় ।
এত কিছুর পরেও ডেন্টালের ডাক্তার
রা কাজে ফিরেছেন ।কারন তাদের
কাছে রোগী আগে ।
আসুন আমরা এইসব ডাক্তার দের সমর্থন করি ।
এখন প্রতিবাদ না করলে আপনি কিছুদিন পর ভূল চিকিত্সায় নিজের দাঁত টা হারাবেন । দাত থাকতে দাতের মর্জাদা নেয় ,এই প্রবাদ টা আবার প্রমাণ করবেন না ।
(বিভিন্ন ফেসবুক পেজ/ডেন্টালে পড়ুয়া কিছু
ছাত্র-ছাত্রীর দেওয়া তথ্য
অনুসারে লেখা ।যেহেতু
আমি ডাক্তারী পড়ি না সেহেতু কিছু
টার্মে ভূল থাকতে
পারে ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



