somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল এবং একটি জীবনের গল্প

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে পাঁচ বছর পর দেশে ফিরছে মামুন ।সামনে তার বিয়ে ।মাত্র পনের দিনের ছুটি ।এসময়ে তাকে অনেক কাজ করতে হবে ।

তবে সবার আগে যে কাজটি করতে হবে তা হল গ্রামের বন্ধুদের সাথে দেখা ।হবু বউয়ের সাথে নিয়মিত স্কাইপি তে কথা বললেও গ্রামের বন্ধুদের খোজ খুব একটা নেওয়া হয় না ।

ঢাকার বিমানবন্দর নামল মামুন ।দুপুর তিনটা বাজে ।পরিবারের মানুষজন তাকে সাদরে গ্রহন করল ।দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে মায়ের সেকি আনন্দ !!!

এবার গ্রামে যাবার পালা ।সেখানেই মামুনের বিয়ে হবে ।যদিও মেয়ে ঢাকাতেই থাকে তবুও ঢাকাতে বিয়ে কেমন যেন লাগে ! গ্রামের বিয়ের মজাই আলাদা ।

নিজেদের গাড়িতে করেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলো ওরা ।রেডিও চালু করতেই শুনতে পেল আগামী দুই দিন হরতাল ।দেশ ও জাতিকে বাচানোর দাবিতে হরতাল ডেকেছে বিরোধী দল !

আপাতত হরতালের চাইতে এফ এম রেডিওর আর জে দের কথার ভঙ্গি নিয়ে চিন্তা করছে মামুন ।সাথে জীবনের পরিকল্পনা ।

হবু বউয়ের জন্যে লাল শাড়ি কিনেছে সে ,কিছু কসমেটিকস্ ও আছে ।হবু বউয়ের জন্যেই বেশি জিনিসপত্র কেনা ।



তবে এত কিছুর মাঝেও বন্ধুদের কথা একটুও ভুলেনি মামুন ।সবার জন্যে বডি স্প্রে ,বিদেশী চকলেট ,জামাকাপড় এনেছে ।

বন্ধুদের কথা মনে পরতেই শৈশবের কথা মনে পরে গেল ।তখন ক্লাস নাইনে উঠেছে মাত্র ।নিজেদের স্কুল বাদ দিয়ে মাঝে মাঝেই পাশের স্কুলে গিয়ে ক্লাস করত ।সেখানকার একটা মেয়ে কেও ভালো লেগে গিয়েছিল ।আহা শৈশবের প্রেম !!!

এসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল মামুন ।

পরের দিন-
অনেক কষ্টে মামুনের দেহ সনাক্ত করা গেছে ।আজকে জানাজা ।হরতালের আগেরদিন তাদের গাড়িতে আগুন দেওয়া হয় এবং তাতেই শেষ হয়ে যায় মামুনের জীবনের গল্প ।ইতিমধ্যে কিছু গণমাধ্যম তার খবরটি ফলাও করে ছাপে আবার কিছু গণমাধ্যম তাকে নাস্তিক বানানোর চেষ্টায় রত ।

------------------
জীবনের গল্পের এখানেই সমাপ্তি ।দেশের ভবিষ্যত ও এখানেই শেষ ।

তবে গল্পটা আমার লেখা ।যেভাবে ইচ্ছে শেষ করতে পারি ।

-বাড়ির কাছে এসে ঘুম ভাঙ্গল মামুনের ।সব বন্ধুরা হাজির ।পিঠা পুলির আয়োজন করা হয়েছে ।দেশের অবস্থা জানার জন্যে টিভি চালু করল মামুন ।গ্রামেও ডিশ এন্টেনা পৌছে গেছে ।টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে ,"হরতাল প্রত্যাহার ,দুই নেত্রী সংলাপে বসবেন কাল ।"
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×