somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতির অসুস্থ সন্তানেরা এবং গোল্ডিং এর "লর্ড অব ফ্লাইজ"।

০৩ রা এপ্রিল, ২০২১ ভোর ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সবসময় কাউকে উদাহরণ দেয়ার সময় উইলিয়াম গোল্ডিং এর 'লর্ড অব ফ্লাইজ' এর কথা বলে থাকি। মানুষ মাত্রই Chaos পছন্দ করে। অন্যের ক্ষতি পছন্দ করে। কিন্তু স্বীকার করতে চায়না। মানুষের মস্তিষ্কের উপর নিজেদের কোন control নেই। তাও সে নিজে স্বীকার করতে চায়না। মাঝে মাঝে অনেক পিউর মানুষের দেখা মেলে। তারা প্রাণভরে অন্যের মংগল করতে এবং মংগল কামনা করতে পারে। খতিয়ে দেখলে দেখা যাবে তারা নিজেদের পরিপুর্ণ ভাবে বিধায় তা করতে পারে। ' লর্ড অব ফ্লাইজ' বইতে দেয়া আছে সর্বোচ্চ ১৩ বছরের উর্ধে নয় এমন কিছু বাচ্চা দুর্ঘটনাবশত একটি দ্বীপে এসে পড়ে। সময়ের সাথে সাথে এই বাচ্চাগুলোর মধ্যেও হিংসা, ক্ষমতার লোভ, সত্যকে অস্বীকার করে নিজস্ব ক্ষুধা নিবারণ ইত্যাদি মানবীয় গুণাবলি চলে আসে যার ফলে একসময় তারা বর্বর হয়ে পড়ে। এদের মধ্যে একজন শেষ পর্যন্ত পুরোপুরি হারায়নি। কিন্তু সে প্রোটাগনিস্ট সবার ভেতর থেকে ভাল জিনিসটা বের করে এনে তাদেরকে শেষ পর্যন্ত মানবিক রাখতে পারেনি। ঐ বাচ্চা গুলোর মধ্যে যার পেশিবহুল বপু ছিলো সে বাচ্চাটি অন্যদের শোষণ করতে থাকে। গোল্ডিং একশ বছর আগে মানুষের এই মানবিক গুণাবলী গুলো ধরতে পেরেছিলেন যার ফলে তিনি কস্টে ভুগতেন। সংগত কারণেই এই বইটি আমাকে নাড়া দিয়েছিলো।

এ যে চরম সত্য!!
আমার চলার পথে আমি এমন কিছু ভাল মানুষের দেখা পেয়েছিলাম যারা সবাইকে নিয়ে 'তোমরা ঝগড়া করোনা,থাক আমারটা খাও এবং একসাথে মিলেমিশে থাকো" টাইপ চলাফেরা করতেন। আবার কিছু অসাধারণ কদর্য মানুষ এবং কিছু ভাল মানুষ যারা নিজেদের বিচিত্র ক্ষুধা ও মানবীয় গুণাবলীর জন্য কদর্য হয়ে পড়তেন এমন ও পেয়েছিলাম। ওদের দেখলে আজো আমার বিষ্ঠা দেখার অনুভূতি জন্মে। বেশিরভাগ যারা দ্বিতীয় টাইপ, সময়ে বদলে যান কিন্তু স্বীকার করেন না তাদেরকে । আমি ব্যাপার গুলো একপ্রকার মেনে নিয়ে নিজের মত থাকতে পারতাম কিংবা ভুলে যেতাম যদিনা গোল্ডিং মহাশয়ের বইয়ের কাহিনী হুবহু আমার চোখে ধরা না পড়ত। দেখলাম তাদের মধ্যে অন্যের ক্ষতি করার, হতে দেখার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। রয়েছে জোরপূর্বক বেশী ভোগ করার অদম্য বাসনা। প্রোটাগনিস্ট বাচ্চাটার মত সবাইকে একত্র করতে গিয়ে ভাল কিছু মানুষ কেন বিপদে পড়েন তা বোঝা যাচ্ছে অনেকটা ঝর্ণাস্বচ্ছ জলের মতো। প্রকৃতি ভারসাম্যহীনতা পছন্দ করেনা। তাই প্রত্যেক বারে ভাল মানুষটার জন্য তার গ্রুপে খুব কম সংখ্যক ও নয় এমন কিছু উকুনে ভর্তি বিষ্ঠার মত মানুষ ও এসে যায়। তিনি প্রাণপণ চেস্টা করেন ঐ মানুষগুলোকেও ভাল করে তুলতে কিন্তু" যাহা হবার নয় তাহা নিয়ে কাহাতক যাওয়া যায়"।

গোল্ডিং মহাশয়ের মতো আমিও ইদানিং কস্টে ভুগছি এবং ঘৃণাবশত মুখে থুতু জমে যাচ্ছে মানুষের মানবিক গুণাবলীর আসল রুপ তথা সত্য রুপ দেখে। উদারতা নেই। নীচুতায় ভরে যাচ্ছে বাচ্চা গুলোর মন। বর্বর হয়ে যাচ্ছে বাচ্চা গুলো। এবং তাইই হবার কথা কিন্তু স্বীকার্য নয় ব্যাপারটা তাইনা??

"Hell is empty,
All the devils are here."
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×